IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় এমপি মোস্তাফিজুরকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান‘দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি’পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুরসাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে মারপিটে আহত ৩

থানায় মামলা

মহাদেবপুরে বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে মারপিটে আহত ৩

পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বাড়ীর পানি যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মারপিটে ৩ জন আহতের ঘটনায় শুক্রবার (৬ অক্টোবর) ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মহিষবাথান (বামনদহ) গ্রামের রফিজ উদ্দিনের ছেলে ওমর ফারুক সুজনের বাড়ির পাশের ড্রেন দিয়ে প্রতিবেশীদের বাড়ির পানিসহ বৃষ্টির পানি বয়ে যায়। এ পানি যাওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মৃত আজাহার হোসেনের ছেলে মামুন, মৃত খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (ভুট্টু) তার ছেলে সাকিব হোসেন, স্ত্রী লাকি বেগম, মজিবর রহমানের ছেলে হবিবর রহমান, মৃত ওলি মোহাম্মদের ছেলে বাবলুসহ অজ্ঞাত আরো কয়েকজন সুজনকে বেদম মারপিট করে তার পকেটে থাকা নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ সময় তার চিৎকারে ছেলে আব্দুল আওয়াল (১২) ও বাবা রফিজ উদ্দিন (৭৫) এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও বেদম মারপিট করতে থাকে। এতে আওয়াল হোসেনের একটি হাত ভেঙে যায় ও আসামীদের হাসুয়ার কোপে সুজনের মাথা কেটে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আওয়াল ও তার দাদা রফিজ উদ্দীনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন। সুজনের মাথায় বেশ কয়েটি সেলাই লাগলেও তিনি আশঙ্কামুক্ত হওয়ায় মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031