IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায়গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী অভিযানে ১হাজার ৭৩ বস্তা সার জব্দ: জরিমানা ও খোলা বাজারে বিক্রিনুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ আটক ৪

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের মূল হোতাসহ ৪ চার জন কে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার টিকরি বাজারের জামাল উদ্দিনের ছেলে ডলার আলী (২২), কানসাট ইউনিয়নের গোপাল নগর এলাকার আব্দুল আলীমের ছেলে সাব্বির আহমেদ ওরফে সিফাত (২৫), শিবগঞ্জ উপজেলার হাউস নগর এলাকার আবুল কালাম আজাদের ছেলে আনোয়ার হোসেন (২৬) ও একই উপজেলার বাগবাড়ির এজাবুল হকের ছেলে দুলাল বাবু (২৭)।

উদ্ধারকৃত মোটরসাইকেলের বিবরণ- ১২৫ সিসি কালো রং এর একটি বাজাজ ডিসকভার, ১০০ সিসি লাল রং এর বাজাজ সিটি, একটি ১২৫ সিসি নীল কালো রং এর স্ট্রাইকার, ১৫০ সিসি লাল রং এর এ্যাপাচি RTR ও ১০০ সিসি নীল কালো রং এর TVS মেট্রো।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, ৭ অক্টোবর শনিবার দিবাগত রাত হতে ৮ অক্টোবর রোববার বিকেল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয় শিবগঞ্জের বিভিন্ন স্থানে আমার তত্বাবধানে।

ডিবি ওসি জানান, সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি বৃদ্ধি পাওয়ায় মোটরসাইকেল চুরি রোধ কল্পে জেলার পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশক্রমে এসআই আসগর আলীর নেতৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ও অফিসার ফোর্স অভিযানটি পরিচালনা করে।

অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা ও চোরাই মোটরসাইকেল ক্রেতাসহ ৪ জনকে আটক করা হয়।

ওসি বাবুল উদ্দিন সরদার জানান, আটককৃতদের তথ্যমতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিরা চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে বিভিন্ন মানুষের কাছে কম দামে বিক্রি করে আসছিল বলে স্বীকার করে।

ডিবি ওসি আরও জানান, আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের আটক করতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031