IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দসিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ; ইউএনও বরাবর লিখিত অভিযোগচাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার তুঙ্গে জাফর ইকবালচাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানদক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যুআলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ
Home >> নগর-গ্রাম >> সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আরব চৌধুরীর স্মরণসভা

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আরব চৌধুরীর স্মরণসভা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারের বীর মুক্তিযোদ্ধা প্রগতিশীল সমাজসেবক শিক্ষানুরাগী ও স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ এক উজ্জল সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত আলতাফুল হক আরব চৌধুরী স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শোক সভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ইসমত ইনামুল হক এর সভাপতিত্বে সোমবার বিকেল ৫টায় জিরো পয়েন্টে স্বাধীনতা মুক্তমঞ্চে অনুষ্ঠিত শোক সভায় প্রয়াত আলতাফুল হক আরব চৌধুরীর বর্ণাঢ্য জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদার মাসুদ রেজা সারোয়ার দুরুল হুদা আরব চৌধুরী, মোতাহার হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, আজাদ শাহ চৌধুরী, জেলা পরিষদের সদস্য ফজলে রাব্বী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম, শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন, আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু মাষ্টার, সাবেক জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, মোস্তাক আহম্মেদ প্রমুখ।

এসময় উক্ত শোক সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সভা শেষে তার বিদেহী আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ