IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
Home >> নগর-গ্রাম >> দুই’শ নেতাকর্মী নিয়ে মুজিব সিনেমা দেখলেন মুক্তিযোদ্ধা নওশের আলী

দুই’শ নেতাকর্মী নিয়ে মুজিব সিনেমা দেখলেন মুক্তিযোদ্ধা নওশের আলী

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা নওশের আলী দুই শতাধিক নেতাকর্মীদের নিয়ে বড় পর্দায় উপভোগ করলেন “মুজিব: একটি জাতির রূপকার” সিনেমা।

শনিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার শোতে আত্রাই উপজেলার সেভেন স্টার সিনেপ্লেক্সের বড় পর্দায় সিনেমা উপভোগ করেন মুজিব ভক্ত তরুন থেকে বৃদ্ধরা।

বীরমুক্তিযোদ্ধা নওশের আলী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে দেশকে মুক্ত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধ করেছি। মুজিব আমার ও আমার পরিবারের সকল সদস্যদের জীবনে একটি আদর্শের নাম। মুক্তিযুদ্ধের গল্প বলার মাধ্যমে আমি সব সময় চেষ্টা করে আসছি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের সঙ্গে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক তথ্য বর্তমান ও আগামী প্রজন্মের কাজে পৌছে দেয়ার। আবার নতুন করে বহু বছর পর বড় পর্দার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কিত সঠিক তথ্য ও তার আদর্শকে প্রতিটি মানুষের মাঝে পৌছে দিতে একটি মোক্ষম প্লাটফরম হচ্ছে “মুজিব: একটি জাতির রূপকার” সিনেমাটি। সিনেমাটিতে ঐতিহাসিক ঘটনাগুলি সঠিক ভাবে তুলে ধরা হয়েছে। সিনেমাটি দেখলে বাংলাদেশের ইতিহাস নিয়ে অজানা বিভ্রান্তি দূর হবে বলে আমি শতভাগ আশাবাদি।

তিনি আরও বলেন, এমন সুযোগ হেলায় না হারিয়ে আমি দুইশতাধিক টিকেট ক্রয় করে আমার নির্বাচনী এলাকা রাণীনগর ও আত্রাই উপজেলার তরুন, যুবক, বয়স্ক, গনমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষদের নিয়ে দলীয় ভাবে বহুবছর পর সিনেমা হলের বড় পর্দায় ছবিটি উপভোগ করলাম। এমন তথ্যপূর্ন সিনেমা তৈরি করার উদ্যোগ গ্রহণ করায় শেখ হাসিনা ও সিনেমাটি তৈরির সঙ্গে জড়িত সকল কলাকুশলীদের প্রতি রইলো মুজিবীয় কৃতজ্ঞতা। যতদিন লাল-সবুজের বাংলাদেশ আছে ততদিন সঠিক মুজিব তথ্যের দলিল হিসেবে এই সিনেমাটি স্বাক্ষর রেখে যাবে। তাই সঠিক ইতিহাসটি নিজে জানার পাশাপাশি দলবল নির্বিশেষে বাংলার প্রতিটি মানুষকে পুরো পরিবার নিয়ে ছবিটি দেখার প্রতি আমি বিশেষ ভাবে অনুরোধ করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ