IMG-LOGO

সোমবার, ১৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরবিষয়টি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকমহাদেবপুরে ৯৭ জন গ্রাম পুলিশপেলেন বাইসাইকেলসিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নারী উদ্যোক্তদের সাথে মতবিনিময় সভামোহনপুরে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশু আলিফের মৃত্যুমাদ্রাসার ভবন নিলামের টাকা বাঁকি রেখই মালামাল নিয়ে গেলেন যুবদল নেতামহদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কীটনাশক ছিটিয়ে ধান পুড়িয়ে দেয়ার অভিযোগপোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধারওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনশেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন‘আমাদের বহু লোভ দেখানো হয়েছে, কিন্তু সেগুলোর দিকে তাকাইনি’মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শনশান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবআমার মায়ের ভালোবাসা
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> ফুলবাড়ীতে অর্থ উপার্যনের মাধ্যম এখন খেজুর গাছ

ফুলবাড়ীতে অর্থ উপার্যনের মাধ্যম এখন খেজুর গাছ

ফুলবাড়ীতে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে গাছি

ফুলবাড়ীতে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে এক গাছি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : শীতরে আগমনরে সাথে সাথে গ্রাম-বাংলার ঐতহ্যি খজেুর রস সংগ্রহ ও রস থেকে গুড় তৈরীতে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী গাছিরা। শীতের ভরা মৌসুমে রস সংগ্রহের জন্য শীতের আগমনের শুরু থেকেই খজেুর রস সংগ্রহের মেতে উঠে তারা। বেড়েছে অযত্নে আবহেলায় পড়ে থাকা খেজুর গাছরে কদর। তেমনি দিনাজপুরের ফুলবাড়ীতে রেল লাইনের দুই পাশে মালিক বিহীন হাজারো খেজুরের গাছ বর্তমানে অর্থ উপার্যনের মাধ্যম হয়ে দাড়িয়েছে।

সরজমিনে দেখা যায়, ফুলবাড়ী ও বিরামপুর উপজেলার মধ্যবর্তী এলাকায় রেল লাইনের দুই পাশে থাকা মালিবিহীন হাজার হাজার খেজুরের গাছ। সেই গাছকে পরিচর্চা করে খেজুরের রস ও গুড় তৈরী করে লাভবান হচ্ছেন রাজশাহী থেকে আসা গাছিরা। খেজুর গাছ থেকে রস সংগ্রহের উদ্দেশ্যে শীত শুরু হওয়ার এক মাসে পূর্বেই এই এলাকায় আসেন গাছিরা। তারা ফাঁকা নির্জণ জায়গায় বসবাসের মতো একটি ঘর নির্মাণ করে সেখানে থেকে রেলের মালিক বিহীন খেজুর গাছ গুলো পরিচর্চা শুরু করেন।

বর্তমানে সেই গাছ থেকে তারা দৈনিক দুই থেকে আড়াই শত লিটার রস নামান এবং সেই রস জাল দিয়ে গুড়ে রূপান্তর করে বিক্রয় শুরু করেছেন। প্রতি কেজি গুড় দুই শত টাকা ও রস প্রতি গ্লাস ২০ টাকা দরে বিক্রয় করছেন তারা। এই অঞ্চলে খেজুরের তেমন কোন বাগান বা চাষি নেই। ফলে এখানকার মনুষ খেজুরের গুড় তৈরী দেখতে অভস্থ্য নয়। তাই প্রথমবারের মতো গাছিদের খেজুর গুড় তৈরী করা দেখতে ভিড় করছেন সব বয়সী মানুষ। এদিকে প্রতিদিন গাছ থেকে রসের হাড়ি চুরি হওয়ায় বিপাকে আছেন গাছিরা।

ফুলবাড়ীতে অর্থ উপার্যনের মাধ্যম এখন খেজুর গাছ
ফুলবাড়ীতে খেজুরের রস সংগ্রহ করে এভাবেই গুড় তৈরী করা হচ্ছে। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

খেজুরের রস খেতে ও খেজুরের গুড় তৈরী দেখতে আসা আশরাফুল ইসলাম বলেন, আমরা সাধারণত আঁখ চাষ করে থাকি এবং আঁখের গুড় তৈরী দেখেছি। আমাদের এই অঞ্চলে সরকারী ও বেসরকারী ভাবে কোন খেজুরের বাগান নাই বললেই চলে। তবে অনেক বছর আগে স্থানীয়রা রেল লাইনের দুই পাশে খেজুরের গাছ লাগিয়েছিলো যার সুফল বর্তমানে আমরা পাচ্ছি। এমন কথা বলেন কবির সরকার, রায়হানুল হক, আরিফ হোসেনসহ অনেকে।

খেজুরের রস ও গুড় বিক্রেতা গাছি রেজাউল ইসলাম জানান, আমরা প্রতিবছর রাজশাহী নাটর থেকে দল বেঁধে রস সংগ্রহের উদ্দেশ্যে এই এলাকায় আসি। আমরা এই পরিত্যাক্ত গাছ গুলোকে যত্নসহকারে পরিস্কার করে রস আসার মতো উপযোগী করে তুলি। একটি খেজুর গাছ আট থেকে ১০ বছর পর্যন্ত রস দয়ে। প্রতিবছরে তিন থেকে চার মাস খজেুর গাছ থেকে মিস্টি রস সংগ্রহ করা যায়। যত বেশি শীত পড়বে তত বেশী মিষ্টি রস পওয়া যাবে। আমরা প্রতিদিন সংগ্রহ করা রস জাল দিয়ে পাঠালী ও বাটি গুড় তৈরী করে থাকি। যা বর্তমান বাজারে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। এর পাশাপাশি এলাকার অনেকে মিষ্ঠি রস খেতে আসে। রস প্রতি গ্লাস ২০টাকা দরে বিক্রয় করে থাকি। আমরা কঠোর পরিশ্রম ও সময় ব্যয় করে আমরা এই গুড় তৈরী কাজ চলমান রেখেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930