IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> ফুলবাড়ীতে দ্রুত ব্রীজ মেরামতের দাবি এলাকাবাসীর

দেড় বছর আগে ভেঙ্গেছে ব্রীজ, মেরামতের নেই উদ্যোগ

ফুলবাড়ীতে দ্রুত ব্রীজ মেরামতের দাবি এলাকাবাসীর

ফুলবাড়ীতে দ্রুত ব্রীজ মেরামতের দাবি এলাকাবাসীর

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের সাথে খয়েরবাড়ী বাজারের যোগাযোগর একমাত্র রাস্তার উপরে নির্মিত লোহার বেইলী ব্রীজটি প্রায় দেড় বছর আগে ভেঙ্গে পড়ে আছে। এতে যানবাহন নিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষসহ পথচারিরা। দ্রুত ব্রীজটি নির্মানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পথচারীরা।

উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের ফসলি জমির পানিবদ্ধতা নিরসনে ২০২০ সালে পানি নিস্কাশনের প্রয়োজনে দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া এলাকায় ৯০০ ফুট ক্যানেলসহ সড়কের ওপর বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। সেই বেইলী ব্রীজটি প্রায় দেড় বছর আগে বর্ষার পানিতে ভেঙ্গে পড়ে। সেই সময় উপজেলা প্রকৌশলীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে যায়। কিন্তু এখন পর্যন্ত ব্রীজটি সংস্কারের কোন উদ্যোগ দেখতে পাওয়া যায় নাই। বর্তমানে স্থানীয় পথচারীরা পশেই বিকল্প রাস্তা নির্মাণ করে অতি কষ্টে যাতায়াত করছেন।

স্থানীয় পথচারী ও এলাকাবাসীরা বলেন, আমাদের এই এলাকার ১০ গ্রামের মানুষ এই রাস্তাটি দিয়ে খয়েরবাড়ী বাজারে যাতায়েত করে থাকে। ক্যানেল নির্মানের পূর্বে সবকিছুই ভালোই ছিলো। ক্যানেল নির্মানের পর ক্যানেল দিয়ে নদীতে পানি পড়ে শুরু করে এতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় প্রায় দেড় বছর আগে এই ব্রীজটি পানির শ্রতে ভেঙ্গে পড়ে। সেই সময় উপজেলা থেকে কিছু লোকজন এসে দেখে গেছে। কিন্তু কোন কাজ করে নাই। ফলে ব্রীজ না থাকায় আমরা কঠিন দুর্ভগের মধ্যে পড়েছি । বর্ষরার সময় তো একবারেই চলাচল করা যায় না। আমরা চাই সরকারের উচ্চ পর্যায়ের লোকজন বিষয়টি গুরুত্ব দিয়ে স্বল্প সময়ের মধ্যেই ব্রীজটি যাতে নির্মান করে, এমনটাই দাবি করেন স্থানীয় এলাকাবাসীসহ পথচারিরা।

ব্রীজের সংস্কার বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, ব্রীজটি এলজিইডি‘র আইডি ভুক্ত রাস্তা। বর্তমানে এলজিইডির কোন অর্থ না থাকায় আমরা স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রীজটি নির্মানের চেষ্টা করছি। ইতমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি মাস দুই এক এর মধ্যে ব্রীজটি নির্মাণে যেতে পারবো।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031