IMG-LOGO

সোমবার, ২২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং-এর ২৬তম বেল্ট বিতরণকোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রীকুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে সংবর্ধনাবাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতায় লফসের চিত্রাংকন প্রতিযোগিতারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব ডেভলপমেন্ট নারী ফুটবল প্রতিযোগিতার ফল২৩ জুন ফাইনালসিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে অবাঞ্ছিত ঘোষণামান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকেরবিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজকুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহতচাঁপাইনবাবগঞ্জে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যুরুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিমবরেন্দ্রর রুক্ষ মাটিতে ফলছে মিষ্টি আঙ্গুর বাণিজ্যিকভাবে চাষের নতুন সম্ভাবনাসিংড়ায় পৌরবাসীর সাথে জামায়াতের মেয়র প্রার্থীর মতবিনিময়নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> অসময়ের কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

অসময়ের কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

অসময়ের কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

অসময়ের কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় অসময়ে প্রবল কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং সড়কে গাছ পড়ে যানচলাচল ব্যাহত হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাত প্রায় ১০টার দিকে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।

জানা গেছে, ঝড়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত আনসার ক্যাম্পের ওপর একটি বড় আমগাছ উপড়ে পড়ে। এতে করে ক্যাম্পের টিনের চাল ও লোহার অ্যাঙ্গেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া বদলগাছী স্টেডিয়ামের পাশের একটি বসতবাড়ির ওপরও আমগাছ উপড়ে পড়ে। ঝড়ে উপজেলার বিভিন্ন আবাসিক ভবনের জানালার কাঁচ ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে।

ক্যাম্পে থাকা আনসার সদস্যরা জানান, রাতে খাবার খেয়ে আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ গাছটি ঘরের ওপর আছড়ে পড়ে। আল্লাহর অশেষ রহমতে আমরা প্রাণে বেঁচে গেছি, নয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

উপজেলা কৃষি অফিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলাবাগান। ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠে প্রায় ৯৩ হেক্টর জমির কলাগাছ ভেঙে পড়েছে। এছাড়াও আমবাগানের আমের গুটি ঝরে পড়া ও ডালপালা ভেঙে যাওয়ায় বাগান মালিকরাও ক্ষতির মুখে পড়েছেন।

অসময়ের কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
অসময়ের কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

সরেজমিনে মথরাপুর, আধাইপুর ও মিঠাপুর, পাহাড়পুর ও বদলগাছী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিঘার পর বিঘা কলাগাছ মাঝখান থেকে ভেঙে মাটিতে পড়ে আছে।

আধাইপুর ইউনিয়নের চকআলম নামক স্থানের সড়কে গাছ পড়ে থাকায় সকালে স্থানীয়রা নিজ উদ্যোগে সেগুলো সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেন।

পল্লী বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে থাকায় বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ চলছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, আমরা মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। যেসব কলাগাছ কেবল হেলে পড়েছে, সেগুলো খুঁটি দিয়ে সোজা করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া বিক্রয়যোগ্য কলাগুলো দ্রুত বাজারে বিক্রির পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে, যা দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031