ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর আহম্মদী বেগম এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়, নবাগত শিক্ষার্থীদের বরন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ।
বক্তব্য রাখেন রহনপুর মহিলা কলেজের প্রভাষক ও জামায়াত নেতা মনিরুজ্জামান ডাবলু, কলেজ শিক্ষক সাদিকুল ইসলাম, সাবেক শিক্ষার্থী সাখাওয়াত হোসেন রিফাত, বিদায়ী শিক্ষার্থী রওনক খান, নুর ইসলাম, তাহমিদ আবদুল্লাহ, আবু সালেহ প্রমুখ।
পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়।




