IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে’চারঘাটে জমি লিখে না দেয়ায় সংখ্যালঘু ব্যাক্তিকে তুলে নিয়েমারধরসহ প্রান নাশের অভিযোগফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত‘সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক-এমন মানসিকতা সরকারের নেই’চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনেরসহ তিনজন গ্রেফতারআগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তিপোরশায় এমপি মোস্তাফিজুরকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান‘দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি’পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুরসাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিত

রাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিত

নারী ও শিশু নির্যাতন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ফেব্রুয়ারী ও মার্চ মাসে ১৫ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এ তথ্য প্রকাশ করে।

লফসের তথ্য মতে ফেব্রুয়ারী ও মার্চ মাসে নারী ও শিশু নির্যাতন ঘটনার চিত্র:

বাঘমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকার ৮ বছর বয়সী এক শিশু বলাৎকারের শিকার, পবা উপজেলায় দর্শন পাড়া ইউনিয়নের বিল ধরমপুর এলাকায় আদিব আহনাফ (১১) নামে এক শিশুকে হত্যা, তানোর উপজেলার ৬ নম্বর কামারগা ইউনিয়নের দূর্গাপুর পশ্চিমপাড়া গ্রামে মুনিরা খাতুন(১৮) নামে এক কিশোরীর আত্মহত্যা করে।

এদিকে, তানোর পৌর শহরের গোকুল গ্রামে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্ঠার অভিযোগ এক ব্যবসায়ীর বিরুদ্ধে, গোদাগাড়ী উপজেলার রাজবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক আহাদুজ্জামান নাজিম নামের নামের এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম নির্যাতনের শিকার, নগরীর লক্ষ্মীপুর কাদের মন্ডলের মোড়ে রেজিনা সরকার পাখি (২১) নামে এক নারীর আত্মহত্যা করে।

অপরদিকে, গোদাগাড়ীতে মাদকাসক্ত যুবকের হাতে মা শরীফা বেগম ও বোন ডালিয়া (৩৫) নির্যাতনের শিকার, তানোর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের রওশানআরা (৪৫) নামে এক নারীর আত্মহত্যা, নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কয়েরদাড়া খ্রিস্টান পাড়ায় দীর্ঘদিন ধরে এক নারী যৌন হয়রানীর শিকার, এক নারীকে যৌন হয়রানীর অভিযোগ বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে, পুঠিয়া উপজেলার বানেশ^র ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে সেহেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার আত্মহত্যা, বাঘায় পূর্ব শত্রুতার হামলায় দুই নারী নির্যাতনের শিকার হয়।

লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031