IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড‘পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন’হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহতবাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভা
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> ভাঙা ব্রিজের ইট-রড চুরি, বাঁশের সাঁকোতে চলছে চাঁদাবাজী

ভাঙা ব্রিজের ইট-রড চুরি, বাঁশের সাঁকোতে চলছে চাঁদাবাজী

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যায় ভেঙে যায় একটি ব্রিজ। পরে সেই ভাঙা ব্রিজের ইট রডও চুরি হয়ে যায়। সবশেষে ব্যক্তিগতভাবে এক ব্যক্তি ওই ব্রিজের ওপর তৈরি করেন একটি বাঁশের সাঁকো।

তবে জনকল্যাণের নামে সাঁকো তৈরি করলেও পারাপারে জন্য ইচ্ছামতো টাকা তুলছেন স্থানীয় ইয়াসিন আলী নামে এক ব্যক্তি। প্রতিটি মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান এবং মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড়-ধাইনগর সড়কের বাবলাবোনা এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

এলাকাবাসীর অভিযোগ, যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এক শ্রেণির অসাধু ব্যক্তি মানুষের অসহায়ত্বকে পুঁজি করে এই ব্যবসা করছে। অন্যদিকে টোল আদায়কারীর ওই ব্যক্তির দাবি সেবা দিয়েই তিনি টাকা নিচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাবলাবোনা খালের ওপর একটি ব্রিজ ছিলো। কিন্তু এবার বন্যা ও বর্ষার পানির চাপ বেশি থাকায় ব্রিজটি ভেঙে যায়।

বাঁশের সাঁকো

কাদের নামে এক মোটরসাইকেল চালক বলেন, আমি সারাজীবন এই ব্রিজ দিয়েই চলাচল করে আসছি। কিন্তু হঠাৎ কয়েকমাস আগে এসে দেখি ব্রিজটি নেই। সেদিন বাজারে না গিয়ে বাসাই ফিরে যায়। কিছুদিন পরে শুনলাম ওই খালের উপর বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। আজ এসে দেখি সাঁকো পার হতে টাকা নেয়া হচ্ছে।

সাবেক শিক্ষক জামাল উদ্দিন বলেন, আমি প্রতিদিন দু’বার এই ব্রিজ দিয়ে চলাচল করি। বাঁশের সাঁকো তৈরি করা হলেওসেই সাঁকোয় মোটরসাইকেল পার করতে ভয় লাগে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই সংশ্লিষ্ট দপ্তরের কাছে আকুল আবেদন যেন এখানে একটি সেতু তৈরি করা হয়।

খালের উপর বাঁশের সাঁকো বানিয়ে টাকা আদায় করা ইয়াসিন আলী জানান, গত ৩-৪ মাস আগে এই সেতুটি ভেঙে যায়। সেই থেকে জায়গাটা ফাঁকা ছিল। কিছুদিন পর স্থানীয়দের অনুরোধে আমি নিজ উদ্দোগে বাঁশের সাঁকোটি তৈরি করেছি। তাই টাকা নিচ্ছি।

শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন-অর রশিদ জানান, চার মাস আগে সেতুটি ভেঙে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট পাঠিয়েছি, অর্থ বরাদ্দ পেলেই সেতু নির্মাণের কাজ শুরু হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031