IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> জায়গা স্বল্পতাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত চাঁপাইনবাবগঞ্জের বিসিক শিল্প নগরী

জায়গা স্বল্পতাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত চাঁপাইনবাবগঞ্জের বিসিক শিল্প নগরী

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বিসিক শিল্প নগরী জায়গার সল্পতাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। সড়কের বেহাল অবস্থা ও ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে পড়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এসকল সমস্য চলমান থাকায় বড় ধরণের বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনেকেই।

বিসিক সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের লক্ষ্যে শহরের উপকন্ঠ চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের পাশে নয়াগোলা এলাকায় ১৯৯৭ সালে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। ১১ দশমিক ১০ একর জমির উপর ২২টি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে। চাহিদার তুলনায় শিল্পনগরীকে আরো বর্ধিত করা প্রয়োজন, তাহলে শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে সফল উদ্যোক্তা হতে পারবে।

উদ্যোক্তা তৈরি করার জন্য আওয়ামী লীগ সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। পাশ করেই চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হবে এবং অন্যকে চাকরি দেওয়ার সুযোগ তৈরি করতে পারবে। সেইসাথে এ জেলার আর্থনীতির চাকা আরও গতিশীল হবে।

সেখানকার ব্যবসায়ীরা জানান, দীর্ঘ দিন ধরে বিসিক শিল্প নগরীর অভ্যন্তরের প্রায় সবকটি রাস্তাই খানাখন্দে ভরপুর। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে ভোগান্তির কয়েকগুন ছাড়িয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকা, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকাসহ নানাবিধ সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের। শুধু তাই নয় অনেক ব্যবসায়ী কষ্ট করে হলেও তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

সেখানকার কয়েকজন মালিক বলেন, অনেক দিন ধরে বিসিকের প্রায় সকল রাস্তাগুলো ভাঙ্গা পড়ে আছে।

এমনকি খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কারাখানায় পানি ঢুকে পড়ে এবং পণ্যেরও ক্ষতি হয়। যে জায়গা নিয়ে শিল্পনগরী গড়ে উঠেছিল প্রথম অবস্থাতেই সবগুলো প্লট বিক্রি হয়ে যায়। পরবর্তীতে আগ্রহী ব্যবসায়ীদের ইচ্ছা থাকলেও কোন প্লট না পাওয়ায় শিল্পনগরীতে নতুন করে কোন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেনি। বিসিক এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা থাকলে উৎপাদন ব্যাহত হবে না।

শিল্প নগরীতে পুরো এলাকায় সীমানা প্রাচীর না থাকায় এখনো সেটি অরক্ষিত। এছাড়া প্রবেশদ্বার ২টিতে ফটক নির্মাণ করলে সুরক্ষিত হবে।

এদিকে শিল্পনগরীর আলমগীর কটন মিলসের স্বত্বাধিকারী আলমগীর হোসেন বলেন, বিসিক কর্তৃপক্ষকে সার্ভিস চার্জ দেয়া হলেও তারা কোন পরিস্কার করে না। পানি নিস্কাশনে নিজ নিজ দায়িত্ব নিয়ে করতে হয়। ড্রেনেজ ব্যবস্থা মহানন্দা নদীর সাথে সংযোগ থাকলেও বিসিক শিল্পনগরীর সামনে বালু ব্যবসায়ী বালুরস্তুপ রাখার কারণে ড্রেনে বালুগুলো পড়ে গেলে পানি প্রবাহিত না হওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেসময় পানি উপচে কারখানায় ঢুকে পড়ে এবং পণ্যগুলো ক্ষতির মুখে পড়ে। বালু সরানোর জন্য বালু ব্যবসায়ীকে বারবার বলা হলেও তিনি কর্ণপাত করছেন না। এক্ষেত্রে ড্রেনের পাশ দিয়ে প্রাচীর তোলার পাশাপাশি আর বালুরস্তুপ সরানো হলে এ সমস্যা অনেকাংশে দূর হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

এছাড়া, জায়গা বাড়ানো হলে আরও নতুন নতুন বিনিয়োগ হবে। এ ব্যাপারে বিসিকের সহকারি মহাব্যবস্থাপক রায়হান আলী জানান, এ শিল্প নগরী বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ন। জায়গার স্বল্পতার কথা স্বীকার করে তিনি বলেন, নতুন জায়গা বৃদ্ধির ব্যাপারে ২০১৬ সালে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। জায়গা পাওয়া গেলে আরও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে, এ জেলার অর্থনীতির চাকা আরও গতিশীল হবে। যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, অচিরেই কাজ শুরু হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031