IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরাইলি সেনাদের গুলিতে নিহত ৩

ইসরাইলি সেনাদের গুলিতে নিহত ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : দখল করা পশ্চিমতীরের নাবলুসে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। তিনজনের মধ্যে দুজনের দেহ গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গেছে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর এপির।

ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে— দুজনের দেহের আকৃতি পুরোপুরি বিকৃত হয়ে গেছে। এ কারণে তাদের শনাক্ত করার বিষয়টি কঠিন হয়ে গেছে।

এর আগে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছিল, তারা নাবলুসে কথিত অভিযান চালাচ্ছে। নিহতরা এক ব্রিটিশ-ইসরাইলি মা ও তার দুই মেয়েকে গুলি করে হত্যা করেছিল বলে দাবি করে ইসরাইল।

গত ৭ এপ্রিল পশ্চিমতীরে ইসরাইলিদের অবৈধ বসতি হামলায় বন্দুকধারীর গুলিতে মা-মেয়েসহ তিনজন নিহত হন। ওই সময় পবিত্র আল আকসা মসজিদের ভেতর ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইসরাইলি দখলদার বাহিনীর সংঘর্ষ হয়েছিল। এর জেরে ইসরাইলিদের ওপর হামলার ঘটনা ঘটে।

ইসরাইলি সেনাবাহিনী এই তিন ফিলিস্তিনিকে হত্যার ব্যাপারে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে নাবলুসে অভিযানে যায় তারা। সেখানে এ তিনজনের সঙ্গে প্রচণ্ড গোলাগুলি হয়। তারা জানিয়েছে, নিহতরা হলেন হাসান কাতনানি, মোয়াজ মারসি ও ইব্রাহিম হুরা।

তবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো কারও নামপরিচয় প্রকাশ করেনি।

দখলকৃত পশ্চিমতীরের নাবলুসে প্রায় প্রতি রাতে অভিযানে আসেন ইসরাইলি সেনারা। এ কারণে প্রতিদিনই কেউ না কেউ গুলিতে প্রাণ হারাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728