IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকাররহনপুরে বিএনপির ইফতার মাহফিলদুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানাতানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
Home >> প্রবাস >> লিড নিউজ >> উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত

উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলে শুক্রবার (১৩ মার্চ) ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত কয়েক ডজন মানুষ আহত এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একই সময় ইরানও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দিয়েছে।

ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ বলেছে, উত্তরাঞ্চলীয় শহর জারজিরের একটি ‘স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত’ হানলে তারা সেখানে উদ্ধারকাজে অংশ নেয়। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তাদের প্যারামেডিকরা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছেন।

ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী একজন নারী রয়েছেন। তাঁর পিঠে স্প্লিন্টার লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক নয়। এ ছাড়া কাঁচের আঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছে।

ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এরপরই এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সময় দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে বলে উল্লেখ করে তারা।

গত কয়েক দিন ধরে ইরান এবং লেবাননভিত্তিক ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ উভয়ে ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সূত্র: সিএনএন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728