IMG-LOGO

শুক্রবার, ২০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে চাপের মুখে ট্রাম্পঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিভাগীয় শহরে ঈদের জামাত কখন কোথায় জেনে নিনসকাল ৮টায় বাঘার ইদগাহে বড় ঈদ জামাতজামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদরাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩যুবদল নেতাকে প্রধান মন্ত্রীর উপহারগোদাগাড়ীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১নন্দীগ্রামে দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন এমপিসিংড়ায় এতিম শিশুদের ঈদের পোশাক দিলেন এসএসসি ব্যাচসিংড়ায় দাউদার মাহমুদের ঈদসামগ্রী বিতরণপুঠিয়ায় অতিরিক্ত পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি করায় জরিমানাচাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকায় শাড়ি ও নগদ অর্থ বিতরণপোরশায় ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসনপুঠিয়ায় সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপনরাজশাহীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা বুলেটপোরশায় প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে চাপের মুখে ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে চাপের মুখে ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় চাপে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় এখন এই সংঘাত থেকে বেরিয়ে আসার কৌশল খুঁজছে ওয়াশিংটন।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি এক বিশ্লেষণে বলেন, যুদ্ধটি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না এবং উত্তেজনা আরও বাড়ানোর মতো বিকল্পগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্লেষণে বলা হয়, ইরান ইতোমধ্যে পাল্টা হামলার সক্ষমতা দেখিয়েছে এবং তাদের আঘাত বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি)ভুক্ত দেশগুলোর জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হলে তার সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক বাজারে, যা যুক্তরাষ্ট্রের জন্যও বড় উদ্বেগের কারণ।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন দ্রুত সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি ইরান ও তার মিত্রদের আঞ্চলিক হামলা বন্ধ করতে বলেছে এবং পরিস্থিতিকে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে।

ইউরোপীয় নেতারা বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার ওপর জোর দিয়ে জ্বালানি ও পানি স্থাপনায় হামলা বন্ধে সাময়িক বিরতির আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপরও গভীর প্রভাব ফেলতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728