IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অনলাইনে মিলছে ১৭ মার্চের ট্রেনের টিকিটচারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগগোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত এ্যাম্বুলেন্সে আগুনদেশজুড়ে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস‘দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ডা. শফিকুর রহমান‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড
Home >> বিনোদন >> লিড নিউজ >> চলে গেলেন কণ্ঠশিল্পী আকবর

চলে গেলেন কণ্ঠশিল্পী আকবর

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১৩ নভেম্বর) দুপুরের দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

ফাতেমা বলেন, মানুষটাকে ধরে রাখতে পারলাম না। অবশেষে আমাদের ছেড়ে একেবারে চলেই গেল। সবাই দোয়া করবেন ওর জন্য।

প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন আকবর। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ৯ নভেম্বর সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায় বলে জানান তার স্ত্রী। এর আগে কয়েকদফা ভারতে চিকিৎসা হয় তার। পা কেটে ফেলার আগেও ভারতে তার চিকিৎসার জন্য নেয়ার চেষ্টা চলছিলা।

দীর্ঘদিন ধরে অসুস্থ আকবর আলী গাজী ডায়াবেটিস ও কিডনির জটিলতা জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

রিক্সা চালক থেকে ‘ইত্যাদি’র মাধ্যমে দেশ বিদেশে গায়ক হিসেবে পরিচিতি পান আকবর। ইত্যাদিতে তার গাওয়া গান ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’- কিশোর কুমারের গানটি গেয়ে জনপ্রিয়তা পান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728