IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> বিশেষ নিউজ >> টপ নিউজ >> চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ

চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ

ধূমকেতু প্রতিবেদক,মিজানুর রহমান, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার নদী খাল-বিলের অবক্ষয় ক্রমশ গতি অর্জন করেছে। যা স্থানীয় মানুষদের জীবন ও জীবিকার ওপর সরাসরি প্রভাব ফেলছে। নদী ভাঙ্গন, অপরিকল্পিত খাল ব্যবস্থাপনা এবং অবৈধ দখলের কারনে উপজেলার জলাধার গুলো শুস্ক হয়ে গেছে। পুর্বে যেখানে নৌকা চলাচল করতো এবং বর্ষা মৌসুমে জলাধার পানি ধরে রাখতো, এখন সেই খালগুলোতে বিভিন্ন ধরনের ফসল ফলাচ্ছেন দখলদাররা।

উপজেলা ভুমি অফিস সূত্রে জানা যায়, ইতিমধ্যে চারঘাট উপজেলায় ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সার্ভের মাধ্যমে খালগুলো চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত খালগুলোর মধ্যে বেলঘরিয়া হইতে কাটাখালি প্রায় ১.৫ কি:মি:, ঝাউবন হইতে ঝান্ডা পর্যন্ত প্রায় ৯ কিমি, হাবিবপুর হইতে নিমপাড়া প্রায় ৪ কিমি, কানাবিল গুড়িপাড়া হইতে তালবাড়িয়া পর্যন্ত প্রায় ২ কিমি এবং শিবপুর হইতে পলাশ বাড়িয়া পর্যন্ত প্রায় ১০ কিমি উল্লেখযোগ্য। তবে শর্ত অনুযায়ী নিষ্কন্ঠক খাল হিসেবে চলতি অর্থবছরে পদ্মা নদী বেলঘরিয়া হইতে কাটাখালি প্রায় ১.৫ কি:মি: এবং বড়াল নদী সংলগ্ন ঝাউবন হইতে ঝান্ডা পর্যন্ত প্রায় ৯ কিমি খাল দুইটি খালের তথ্য মন্ত্রালয়ে প্রেরন হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করীম মিজান।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, চারঘাটের পদ্মা ও বড়াল নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নদীর গতিপথ পরিবর্তনের কারণে প্রাকৃতিক খাল এবং বিলের অনেক অংশ শুস্ক বা ভগ্নদশায় পড়েছে কৃষি জমিগুলো। স্থানীয় কৃষকরা জানান, পূর্বে যেখানে নৌকা চলাচল করতো এবং বর্ষা মৌসুমে জলাধার পানি ধরে রাখত। এখন সেই খালগুলো কার্যহীন বা অগভীর হয়ে গেছে। ফলশ্রুতিতে শষ্য চাষ ও মৎস্যজীবনের উপর বড় ধরনের প্রভাব পড়ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের খাল ও বিলের অবস্থা ভয়ঙ্কর। ইউসুফপুর, শলুয়া, সরদহ এবং নিমপাড়া ইউনিয়নে সবচেয়ে বেশি খাল-বিল শুস্ক হয়ে গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, কালের বিবর্তনে চারঘাটে শতাধিক খাল বিল প্রাকৃতিক অবস্থা হারিয়েছে। এছাড়া ভাঙ্গনপ্রবণ অংশে শস্যক্ষতি ও মৎস্যজীবনের ক্ষতি বেড়েছে। খাল-বিল সংযোগ নালাগুলোর বেশিরভাগই ছিল বড়াল নদীকেন্দ্রিক। এক সময়ের খরস্রোত বড়াল নদী অবৈধভাবে দখলদারের কারনে শুকিয়ে এখন শুধু স্মৃতি হয়ে রয়েছে। ফলে এই নদীর সংযোগ নালাগুলো কার্যত শুস্ক হয়ে জলাধার কৃষি ও মৎস্য চাষের উপর বিরুপ প্রভাব ফেলছে।
ঝিকরা গ্রামের কৃষক আব্দুল হাকিম জানান, চারঘাটের হারিয়ে যাওয়ায় জলাধারের অভাবে কৃষকরা সুস্ক মৌসুমে প্রায় পানি সংকটে পড়ছেন। খাল বিলের এই সংকট শুধু পরিবেশগত নয়, অর্থনেতিক প্রভাবও ফেলেছে।

কলেজ শিক্ষক মিজানুর রহামন বলেন, নদী ও খাল বিলের পুররুদ্ধার প্রকল্প এখন সময়ের দাবি। এই প্রকল্প কার্যকর হলে কেবল পরিবেশই রক্ষা হবে না, বরং স্থানীয় কৃষি ও মৎস্যজীবনের উপর প্রভাবও কমবে। স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড এর সাথে মিলিত হয়ে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহন নিশ্চিত করাই এই উদ্যোগের সাফল্যেও মূল চাবিকাঠি।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এই সমস্যার সমাধানে কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। প্রাকৃতিক জলাধার পুনরায় কার্যকর এবং কৃষি ও জীবিকার ক্ষতি কমানোর জন্য অবৈধ দখলদারদের উচ্ছেদ ও পুনরায় খাল খননের মাধ্যমে খাল-বিলগুলোতে পানি প্রবাহে দ্রুত পদক্ষেপ গ্রহনের করার প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন তিনি।

রাজশাহী-০৬ আসনের সাংসদ (চারঘাট-বাঘা) আবু সাইদ চাঁদ বলেন, আমরা খাল ও বিলের সংকট পর্যবেক্ষন করছি। পদ্মা ও বড়াল নদীর পানি কমে যাওয়ায় খাল-বিলগুলোর অনেক সংযোগ ক্যানেল বন্ধ হয়ে গেছে। সরকারের ইশতেহার অনুযায়ী চারঘাটের খালগুলো পুন:খনন ও নদী ভাঙ্গন রোধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031