IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকাররহনপুরে বিএনপির ইফতার মাহফিলদুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানাতানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
Home >> বিনোদন >> প্রথমবার মৌলিক গানে নাবিলা

প্রথমবার মৌলিক গানে নাবিলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ৭ বছর আগে অর্থাৎ ২০১৪ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন নাবিলা রাহনুম। স্টেজ শো ও বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করা এই শিল্পী অল্প সময়েই শ্রোতাদের মন জয় করে নেন। কিন্তু নিজের প্রথম মৌলিক গান করতে সময় নিয়ে দীর্ঘ সময়।

৭ বছর পর নিজের প্রথম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাপ্রিয় এই সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘ও আসমানের চাঁদ’। জিসান খান শুভ’র কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন নাভিদ পারভেজ। গান ভিডিও পরিচালনা করেছেন আলামিন আহমেদ দূর্জয়। মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে রয়েছেন নাবিলা নিজে, তার সঙ্গে জুটি বেঁধেছেন তারেক। প্রযোজনা সংস্থা ডেডলাইন মিউজিকের ব্যানারে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৮ নভেম্বর মুক্ত হয়েছে গান ভিডিওটি।

নিজের প্রথম একক গান প্রকাশের অনুভূতি জানাতে যেয়ে নাবিলা বললেন, ‘আমার ক্যারিয়ারের মুক্তি পাওয়া প্রথম একক গান এটি। স্বাভাবিকভাবেই আমি খুবই আনন্দিত। একইসাথে কিছুটা এক্সাইটমেন্টও কাজ করছে শ্রোতারা কিভাবে গানটি গ্রহণ করেন সেই ভাবনাতে। চমৎকার কথার এই গানটি লেখা এবং সুর করার জন্য ধন্যবাদ জিসান খান শুভকে। ধন্যবাদ জানাচ্ছি গানটির সংগীত পরিচালক নাভিদ পারভেজের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা প্রযোজনা সংস্থা ডেডলাইন মিউজিকের প্রতি।’

উল্লেখ্য, নাবিলা রাহনুম এখন পর্যন্ত বেশ কয়েকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ,সেগুলো এরইমধ্যে প্রকাশিতও হয়েছে। সর্বশেষ বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের সাথে গাওয়া ‘প্রেমজল’ শিরোনামের দ্বৈত গানটি শ্রোতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে তারেক আনন্দের কথায় জুয়েল মোর্শেদের সুর-সংগীতে গানটি প্রকাশ পেয়েছিল সিডি চয়েজ থেকে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728