IMG-LOGO

মঙ্গলবার, ২০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে’নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণবাঘায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ-আনসার ও ভিডিপির সতর্ক পাহারারাজশাহী হলদিবোনা গ্রামে যুব ঐক্য পরিষদের উদ্যোগে আদিবাসী নারীদের মাঝে বস্ত্র বিতরণরাজশাহীতে মেয়েদের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিতকানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, বদলগাছীতে ৪০০ দুস্থের হাতে শাড়ি-লুঙ্গিবাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টফাইনাল অনুষ্ঠিতরাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদরায়গঞ্জে ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান‘নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া’দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী মিনু
Home >> বিশেষ নিউজ >> নগর-গ্রাম >> স্বপ্ন জয়ী ঢাবি ছাত্র আকতারুলের পড়াশোনার খরচ যোগাবে কে?

স্বপ্ন জয়ী ঢাবি ছাত্র আকতারুলের পড়াশোনার খরচ যোগাবে কে?

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : শত প্রতিকূলতার মাঝে স্বপ্ন জয় করে ঢাবিতে সুযোগ পাওয়া গোমস্তাপুরের আকতারুল তার পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের “বি” ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯২৮ তম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “এ” ইউনিটে ৩২৫ তম স্থান অর্জন করে সে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিমইল গ্রামের সাইফুদ্দিনের ছেলে আকতারুল ইসলাম। ৪ ভাই ও ২ বোন এর মধ্যে সে সবার ছোট। তার পিতা একজন দিন মজুর। বর্তমানে বয়সের ভারে ন্যুজ হয়ে কোন কাজ করতে পারেনা। নিজস্ব জায়গা-জমি বলতে কিছুই নেই । অন্যের ২ বিঘা জমি বর্গা নিয়ে চাষবাদ করে জীবিকা নির্বাহ করছেন। ৩ ভাই আলাদা সংসার করে। আকতারুল তার বাবা-মায়ের সাথে থাকে। অভাব-অনটন তাদের নিত্য সঙ্গী।

আকতারুলের শিক্ষা জীবনে উপজেলার সোনানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২০১৪ সালে পিএসসি’তে জিপিএ-৫, ২০১৭ সালে জেএসসি’তে মৃধাপাড়া উচ্চ বিদ্যালয় হতে জিপিএ-৫,২০১৯ সালে একই বিদ্যালয় হতে এসএসসি’তে জিপিএ-৫ এবং ২০২১ সালে এইচএসসি’তে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হয়।

সে জানায়, অভাবের তাড়নায় এবং নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য ৬ষ্ঠ শ্রেণি থেকে গ্রামের ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়িয়ে এবং অন্যের জমি ও আম বাগানে দিন মজুরের কাজ করে জেএসসি ও এসএসসি পাশ করে। এসএসসি পরীক্ষা দিয়ে ৩ মাস যশোর গিয়ে রাজমিস্ত্রির লেবার হিসেবে কাজ করে কিছু টাকা আয় করে নিজের অদম্য চেষ্টায় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ এ ভর্তি হয়। ওই কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ড. শাহাদৎ হোসেন, হায়দার ছাত্রাবাসে তাকে ২ বছর থাকার ব্যবস্হা করে দেন।

এছাড়াও করোনাকালীন সময়ে এলাকায় এসে অন্যের জমিতে কাজ করে ও প্রাইভেট পড়িয়ে এইচএসসি পরীক্ষা দেয়। সে আরও জানায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ইমদাদুল, তুহিন মির্জা ও জনি আমাকে সহযোগিতা করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক কেন ? এ প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিবেদককে বলেন, আমি একজন দরিদ্র পরিবারের সন্তান। আমার পিতা অন্যের জমিতে কৃষি কাজ করে খুব কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছে। আব্বার সাথে আমিও দিন মজুরের কাজ করেছি। প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে পড়ালেখা করেছি। আমার মা গৃহিনী হয়েও আমাকে অনেক অনুপ্রেরণা যুগিয়েছেন। আমার অনেক দিনের স্বপ্ন ছিল ঢাকায় পড়ালেখা করার। আমার এ স্বপ্ন আল্লাহ্ পূরণ করেছে। তাতে আমি খুব আনন্দিত। যা ভাষায় প্রকাশ করার মত নয়।

ছেলের এমন ভালো ফলাফল হওয়ার প্রতিক্রিয়া জানতে আকতারুলের বাবা সাইফুদ্দিনের সাথে কথা হয়। তিনি জানান, আমার ছেলেটা ছোট থেকেই খুব মেধাবী। আমি মুর্খ মানুষ। তাই অন্য সন্তানদের তেমন লেখাপড়া করাতে পারিনি। এখন শুধু স্বপ্ন দেখি আকতারুল বড় হয়ে একটা চাকরি করে সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে এবং আমিও একজন দিনমজুর হয়ে গর্ববোধ করতে পারবো।

মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, আকতারুল ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির পর থেকেই তাঁকে মেধাবী হিসেবে দেখে আসছি। অত্যন্ত কষ্ট ও পরিশ্রম এবং জীবনের সাথে যুদ্ধ করে প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ায় আমিসহ আমার স্কুলের শিক্ষকরাও গর্বিত এবং আনন্দিত।

আকতারুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রকাশের পর ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়লে সম্প্রতি উপজেলা প্রশাসন ও রহনপুর পৌর মেয়র তাঁর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এসময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সে ভবিষ্যতে বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে ম্যাজিষ্ট্রেট হতে চাই।

বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন করেছে কিন্তু তার ঢাকায় থাকা, খাওয়া, পড়ালেখা ও অন্যান্য খরচ নিয়ে চরম হতাশায় পড়েছে ।

সমাজের কোন বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে। তাঁর সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে মোবাইল নম্বর-০১৩০৬-১১৬৪১৬, এছাড়া তার ব্যাংক হিসাব নং-১২৬১০৫০২৮৪৭৭৩ ডাচ্ বাংলা ব্যাংক লিঃ,এলিফ্যান্ট রোড শাখা,ঢাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930