IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অনলাইনে মিলছে ১৭ মার্চের ট্রেনের টিকিটচারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগগোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত এ্যাম্বুলেন্সে আগুনদেশজুড়ে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস‘দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ডা. শফিকুর রহমান‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড
Home >> রাজনীতি >> লিড নিউজ >> হুইল চেয়ার ছাড়াই হাঁটতে পারছেন বেগম খালেদা জিয়া

হুইল চেয়ার ছাড়াই হাঁটতে পারছেন বেগম খালেদা জিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাটি করছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো আসতে শুরু করেছে। সব রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো রয়েছে।

বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানিয়েছেন, প্রতিদিনই রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও হাসপাতালে হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাটি করছেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম জিয়াকে রবিবার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে তার।

এছাড়া প্রতিদিনের মতো রবিবার দুপুরে বাড়িতে তৈরি খাবার নিয়ে হাসপাতালে মাকে দেখতে যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। এসময় সংবাদিকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মায়ের জন্য দোয়া চান তিনি।

লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগসহ নানা জটিলতা নিয়ে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার লন্ডন যান ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728