ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় আজ ৭ ডিসেম্বর বিকালে শহীদ জিয়া স্মৃতি সংঘ সইপাড়া-গাঙ্গোপাড়া-সিন্দরী আয়োজনে ৩বারের সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম কালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহাফিল সইপাড়া হাফেজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
সভাপতিত করেন শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি লাইজু, পরিচালনায় ছিলেন কিরন, প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, কাজিম উদ্দিন, বিএনপি নেতা আতাউর রহমান।
কৃষক দলেন আহবায়ক গোলাম মোস্থফা বাবলু, সদস্য সচিব জাকারিয়া মন্ডল, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক যুব নেতা মির্জা শওকত ,শারিয়ার সাজ্জাদ,নাহিদ পারভেজ হিমু,ছাত্র দলের আহবায়ক আব্দুর রাজ্জাক ।


