IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ’‘ইসরায়েলই মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছে’‘গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়’পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদানবাগমারার এমপি বারীর গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজ নিযুক্তপোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাইনতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানস্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মী
Home >> রাজনীতি >> জেলা যুব মহিলা লীগের নির্বাচনী প্রচারনায় বাধার অভিযোগ

জেলা যুব মহিলা লীগের নির্বাচনী প্রচারনায় বাধার অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর এলাকায় গনসংযোগ করতে এসে বাধা ও লাঞ্চিত হওয়ার অভিযোগ করেছে রাজশাহী যুব মহিলা লীগের সদস্য মেমরী খাতুত। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মুক্তার আলীর কর্মী-সমর্থকরা।

উপজেলা রির্টানিং অফিসার ও থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, শুক্রবার দুপুর ২ টা ১৫ মিনিটের সময় রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুনের নেতৃত্বে একদল কর্মী আড়ানী পিয়াদা পাড়া ও সাহাপুর গ্রামে গিয়ে গণসংযোগ সহ বাড়িতে-বাড়িতে ভোট চাচ্ছিলেন। এ সময় নৌকার বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তার আলীর সমর্থক মিলন, সেলিম, বিদ্রæৎ ,রাজন, রাজু, বকুল,ফারুক সহ আরো অনেকে তাদের উপর অতর্কিত হামলা চালাই এবং গাল-মন্দ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার এক পর্যায় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় অন্যান্য নেত্রীরা তাকে উদ্ধার করতে গেলে মেমরী খাতুনের শাড়ি টেনে ছিড়ে ফেলে বলে দাবি করেন তিনি।

এদিকে অভিযোগ পাওয়ার পর সরেজমিন পিয়াড়া-পাড়া ও শাহাপুর গ্রামে গিয়ে জানা যাই, (দুপুর ২ টা থেকে রাত ৮ পর্যন্ত ভোট করার নির্দেশ রয়েছে। এদিক থেকে তারা আচারণ বিধি লংঘন করে ভোট চাইতে গিয়ে ছিল সকাল ১১ টায়। এ সময় বাড়িতে-বাড়িতে ভোট চাওয়ার সময় অনুমতি না নিয়ে তাদের সাথে থাকা দু’জন ফটোগ্রাফার বাড়ির মহিলাদের ছবি তোলেন। এ সময় বিনা অনুমতিতে ছবি তোলা নিয়ে ওই দুই ফটো গ্রাফারের সাথে কথা কাটা-কাটি হয় মুক্তার আলীর কর্মীদের। সেখানে শাড়ি ছেড়ার কোন ঘটনা ঘটিনি বলে তারা উল্লেখ করেন

মুক্তার আলী স্থানীয় সাংবাদিকদের বলেন, আমি আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহিদুজ্জামান শাহীদের শেয়ার করা একটি অনলাইন পোর্টাল নিউজে পড়েছি। সেখানে শাহীদের মুখের বক্তব্য, বেলা ১২ টায় প্রচারনার নামার কথা উল্লেখ আছে। এখানে সাংবাদিকেদের উপর হামালা কথাও তিনি বলেছেন। কিন্তু বাস্তব অর্থে ফটোগ্রাফারদের উপর কোন প্রকার হামলা করা হয়নি। যদি তাই হতো, তাহলো তারা মামলা করতে পারতেন। আমি চাই ঘটনাটি সুষ্ঠ ভাবে তদন্ত করা হউক।

এ বিষয়ে দলীয় প্রার্থী শাহিদুজ্জামান শাহীদের সাথে কথা বললে তিনি বলেন, আমি সরকারি দলের প্রার্থী। আমার কর্মীদের বাধা নেয়ার অধিকার বিদ্রোহী প্রার্থীর নেই। তিনি এ ঘটনায় জরুলী আইনী ব্যবস্থা না পাওয়ায় প্রশাসনের দিকেও অভিযোগের আঙ্গুল তুলেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনা স্থালে পুলিশ পঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728