IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ডবাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণীচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটক
Home >> রাজনীতি >> ‘বঙ্গবন্ধু সৈনিকদের উপর বিএনপি জোট সীমাহীন নির্যাতন চালিয়েছে’

‘বঙ্গবন্ধু সৈনিকদের উপর বিএনপি জোট সীমাহীন নির্যাতন চালিয়েছে’

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, বিগত দিনে সারাদেশে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও শেখ হাসিনার অনুসারী হিসেবে কাজ করেছি তাদের উপর সীমাহীন নির্যাতন চালিয়েছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা।

যখনই ঘাতকরা দেখেছিলো বঙ্গবন্ধু দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন তখনই ঘাতকরা তাঁকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। বঙ্গবন্ধু হত্যাকারীদের নিরাপত্তার জন্য কালো আইন দেয়া হয়েছিল। তেমনি ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য জঙ্গিদের সাহায্যে তারেক রহমানের নির্দেশে ২১ আগষ্ট বর্বরোচিত হামলা চালানো হয়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র জনাব সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার ডিজিটাল রুপ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের ভেতরে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে। কারণ মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতাকারীরা এখনো সক্রিয়। বঙ্গবন্ধু কন্যা এসব দোষরদের হাতে নিরাপদ না।

ক্ষোভে,দুঃখে, জীবনের মায়া ত্যাগ করে ,বুকে সাহস নিয়ে প্রাণপ্রিয় নেত্রীর উপর গ্রেনেড হামলার প্রতিবাদে উত্তরবঙ্গের মধ্যে সিংড়ায় আমরাই প্রথম বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে নেমেছিলাম।

আমাদের বিক্ষোভ মিছিলটি যখন সিংড়ার বাসস্ট্যান্ড এর কাছে পৌঁছালো তখন আমাদের প্রতিবাদ মিছিলে বিএনপি জামায়াত সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে হামলা চালায়। আমি সহ আমাদের নেতা কর্মীরা মারাত্মক আহত অবস্থায় রাজশাহী মেডিকেল এ চিকিৎসাধীন ছিলাম।

প্রতিমন্ত্রী শনিবার বিকেলে সিংড়া উপজেলা পরিষদ হলরুমে সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী যুব লীগের আয়োজনে আওয়ামী লীগের সভানেত্রীর উপর গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরনে শোক সভায় প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যপক আব্দুল কুদ্দুস এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর-বাগাতিপারা সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাবু, পৌর আওয়ামী যুব লীগের সভাপতি সোহেল তালুকদার প্রমুখ।

উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ওদুদ দুদু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রভাষক আনিসুর রহমান লিখন, যুবলীগ নেতা গোলাম জাকারিয়া মিঠুসহ ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় শেখ হাসিনাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার এবং মহান আল্লাহ পাক ২১শে আগস্টের হামলায় নিহত সকল শহীদদের জন্য দোয়া করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728