IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> রাজশাহী >> হিন্দু সম্প্রদায়, পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের নেতৃবৃন্দের সাথে মেয়রের মতবিনিময়

হিন্দু সম্প্রদায়, পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের নেতৃবৃন্দের সাথে মেয়রের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা-২০২২ উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী মহানগরীর পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার ব্যাপারে প্রশাসন ও আরএমপি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল মন্ডপে সার্চ লাইটের মাধ্যমে আলোকায়ন করা হবে। প্রতিমা বিসর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সরকার প্রতিটি পূজা মন্ডপে ৫শত কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ২০ হাজার করে টাকা প্রদান করা হবে। আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও আরএমপির সমন্বয়ে স্থায়ী বিসর্জন ঘাট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

মেয়র আরও বলেন, উৎসবে অংশগ্রহণ করে আনন্দটা ভাগাভাগি করতে পূজা মন্ডপগুলো ঘুরে দেখি। আশা করি প্রতি বছরের ন্যায় এবারো সুষ্ঠু ও সুন্দরভাবে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাডভোকেট সরৎ চন্দ্র সরকার, আরএমপির (বোয়ালিয়া) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল আরিফ।

মঞ্চে উপবিষ্ট ছিলেন, রাসিকের সচিব মশিউর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী।

সভায় বক্তব্য দেন, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর উপ-পরিচালক ওহিদুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ,৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজামন্ডপের নেতৃবৃন্দ ও ক্লাবের নেতৃবৃন্দ, রাসিকের কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভার শুরুতে পঞ্চগড়ে নৌকা ডুবিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930