IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> রাজশাহী >> রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে আটক ৩

রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে আটক ৩

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পৃথক তিনটি অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮ টায় পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আসামিরা হলো, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়ার সোহেলের ছেলে আলামিন (২৪), রাজপাড়া থানার কোর্ট বুলনপুরের বিপ্লবের ছেলে কুরবান আলী (১৯) ও কাটাখালী থানার জাগির পাড়ার আরশাদ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩)।

রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮ টায় রাজপাড়া থানার কাজীহাটা এলাকায় অভিযান চালিয়ে আসামি আলামিনকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।

অপরদিকে, রাত ১০ টায় কাটাখালী থানার শ্যামপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি কুরবান আলীকে আটক করে।

এছাড়াও, রাত সাড়ে ১০ টায় কাটাখালী থানার জাগির পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি আরিফুল ইসলামকে আটক করে ।

আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930