IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গরু মহিষের গাড়ি

আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গরু মহিষের গাড়ি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : একসময় রাস্তায় বেরোলে দেখা মিলতো সারি সারি গরু ও মহিষের গাড়ি। যখন কোন যানবাহনের ব্যবস্থা ছিলনা তখন গরু ও মহিষের গাড়ি ছিলো মানুষের বাহন কাজে শেষ ভরসা। বিয়ে বাড়ি থেকে শুরু করে জমি চাষ ও জমির ধান বহন কাজে গরু ও মহিষের গাড়ি ছিলো কৃষকের একমাত্র ভরসা। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এসব গরু ও মহিষের গাড়ির ব্যবহার। বর্তমানে গরু ও মহিষের গাড়ির আর প্রয়োজন হয়না মানুষের।

আধুনিক যুগে যান্ত্রিক ব্যবস্থার কারণে মানুষ এখন অনেক সহজে চাষাবাদ করতে পারছেন। অথচ একসময় গ্রামবাংলার জনপদে কৃষি ফসল ও মানুষ বহনের একমাত্র বাহন ছিলো দু’চাকার গরু ও মহিষের গাড়ি। কিন্তু এখন আধুনিকতার যান্ত্রিক ছোঁয়ায় ও ডিজিটাল পদ্ধতির কাছে হার মেনে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যবাহী গরু মহিষের গাড়ি ও গাড়িয়াল পেশা প্রায় বিলুপ্তির পথে। এখন আর গ্রামগঞ্জের আঁকা বাঁকা মেঠো পথে আর তেমন চোখে পড়ে না গরু ও মহিষের গাড়ি।

আজ থেকে দুই যুগ আগেও গরু মহিষের গাড়িতে চড়ে বর ও বধূ যেতো। গরু ও মহিষের গাড়ি ছাড়া বিয়ে কল্পনাও করা যেতো না। বিয়ে বাড়ি বা মাল পরিবহনে গরু মহিষের গাড়ি ছিলো একমাত্র পরিবহন বাহন। গরু মহিষের গাড়ির চালককে বলা হয় গাড়িয়াল। যুগের পরিবর্তনে মানুষের প্রিয় এই গরু মহিষের গাড়ি প্রচলন আজ হারিয়ে যাচ্ছে কালের অতল গর্ভে।

জানা গেছে, এক সময় গ্রাম-বাংলার মানুষের যোগাযোগের প্রধান অবলম্বন ছিলো গরু মহিষের গাড়ি। পায়ে হাঁটার যুগের অবসান হওয়ার পর মানুষ যখন পশুকে যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করতে শিখলো তখন গরু মহিষের গাড়িই হয়ে উঠেছিল সকল পথের যোগাযোগ ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম।

আজ কালের বিবর্তনে সভ্যতার এই যুগে গ্রামবাংলার ঐতিহ্য এইসব গরু মহিষের গাড়ি কমে গেছে। গ্রামে গ্রামে পাকা সড়কে এখন দ্রুত চলে নছিমন-করিমন ভুটভুটি গাড়ি। মুহুর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করা যায়, খরচও কম পড়ে। তাছাড়া গরু মহিষের গাড়ির ভালো কারিগরও এখন সহজে মেলে না। এখন একটা গরুর গাড়ি বানাতে ১৫ হাজার টাকারও বেশি লাগে, দু’চাকার দামই প্রায় ১০ হাজার টাকা পড়ে, দুটি বলদ গরুর দাম ১লাখ থেকে দেড় লাখ টাকা। এছাড়াও আছে গরু মহিষকে খাওয়ানোর খরচ, সেই সাথে আছে গরু মহিষ পালনের ঝামেলা। যার ফলে এখন আর কেউ গরু মহিষের গাড়ি তৈরি করেন না মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031