IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পলিতদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> তানোরে হুমকির মুখে শিবনদী ব্রীজ

ভেঙ্গে গেছে সংযোগ সড়ক

তানোরে হুমকির মুখে শিবনদী ব্রীজ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী তানোর ও মোহনপুর বাসীর যোগাযোগের সেতু বন্ধন শিবনদী বা বিল কুমারী বিলের ব্রীজ হুমকির মধ্যে পড়েছে, সেই সাথে ভেঙ্গে গেছে দু’পারের সংযোগ সড়ক। এতে করে দুই উপজেলার জনসাধারন চরম ঝুকি নিয়ে চলাচল করছেন, সেই সাথে ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধ বিরাজ করছে চরম ক্ষোভ ও অসন্তোষ। কারণ মাস খানেকও হয়নি কাজ শেষ হওয়া, অথচ ভেঙ্গে একাকার অবস্থা। ফলে স্থানীয় সাংসদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন, নচেৎ মানববন্ধনসহ নানা কর্মসূচির কথা ভাবছেন দুই উপজেলা বাসি।

জানা গেছে, তানোর ও মোহনপুর উপজেলা বাসীর প্রানের সেতু বন্ধন শিবনদী ব্রীজ ও সংযোগ সড়ক। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারের খামখেয়ালীপনা এবং নানা অনিয়মের কারণে ব্রীজের পূর্ব মুখের সংযোগ সড়ক ভয়ংকর ভাবে ভেঙ্গে গেছে। যার কারনে ব্রীজ হুমকিতে পড়েছে। যে কোন সময় পুরো সড়ক ভেঙ্গে গেলে ব্রীজ দেবে বা বসে যাবে বলে মনে করছেন পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, তানোর পৌর সদর গোল্লাপাড়া জলিলের দোকান থেকে টি বাধ পর্যন্ত সংযোগ সড়ক। সড়কটি গত বারে এইচবিবি করন করা হয়। সম্প্রতি দু’বেলার ভারি বর্ষনে ব্রীজের পশ্চিমের সড়কটির ইট খোয়া বালি উঠে পুরাতন কাদা মাটি বেরিয়ে পড়েছে। দেখা দিয়েছে অসংখ্য গর্ত। জমে থাকছে পানি। ব্রীজের পশ্চিম মুখ কিছুটা ভালো থাকলেও রাতের আধারে পানি বের করার জন্য রড ছাড়াই ঢালাই দেয়া হয়েছে। আর ব্রীজের পূর্ব মুখের পানি বের করা ঢালায় ভেঙ্গে তচনচ হয়ে পড়েছে। পূর্ব দিকের মুখ সংলগ্ন দু’ধারে প্রচুর ভাবে ভেঙ্গে গেছে ও ইট সরে ভেঙ্গে একাকার হয়ে পড়েছে। শুধু মুখ না তার কয়েক হাত পরে সড়ক ভয়ংকার ভাবে ভাঙ্গতেই আছে। কিন্তু এত অবস্থা খারাপ হলেও এলজিইডি দপ্তরের দেখা নাই।

পথচারী বাবু, বকুল, টুটুল, জুয়েল, আকতার, মইফুল, শরিফুল, মনি, আনোয়ার, ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৫ দিন আগে কাজ হল, অথচ ১৫ দিন না যেতেই বাইক নিয়ে যাওয়াও চরম ঝুকি। ধার ভেঙ্গে ইট ব্লক সরে গেছে। সামান্য দু’বেলার বৃষ্টিতেই এমন ভয়াবহ ভাঙ্গন। তাহলে বন্যার স্রোত হলে কিছুই খুজে পাওয়া যাবেনা।

ভ্যান চালক, মাসুদ, ওহাব, শফিকুল, সামাদসহ অনেকে জানান, আর কয়েক দিন পর এসড়ক দিয়ে ভ্যান নিয়ে যাওয়া যাবেনা। কারন ব্রীজের মুখ ও বালু দিয়ে ভরাটের পর যতটুকু এইচবিবি করা হয়েছিল তার দু’পাশে যে ভাবে ভাঙ্গছে তাতে করে অল্পদিনেই সবকিছু ভেঙ্গে যাবে।

ঠিকাদার আব্দুর রশিদ জানান, এলজিইডি কর্তৃপক্ষ যে ভাবে বলেছে সে ভাবে কাজ করা হয়েছে। তাদের কথামত কাজ করতে গিয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আমি অন্য ভাবে করতে চেয়েছিলাম তারা করতে দেয়নি। ব্রীজের পূর্ব দিকে আরেকটি ব্রীজ না করলে কোনভাবেই সড়ক টিকবেনা। ২৯৫ ফিট রাস্ত বালু দিয়ে ভরাট এইচবিবি ও ব্লকের জন্য মোট বরাদ্দ ৩ কোটি ৭২ লাখ টাকা। এবরাদ্দের কাজ চলমান রয়েছে। তবে পুরোটাই জলে গেছে বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ।

উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, সড়ক যত ভাঙ্গবে বা বসে যাবে ততই ভালো হবে। কারণ তাহলে দূর্বল জায়গা চিহ্নিত করতে পারব। আপনি এর আগে বলেছিলেন বালু ভরাট করে মজবুত সড়ক হবে কোন ভাঙ্গন হবে না প্রশ্ন করা হলে তিনি সদ উত্তর না দিয়ে একই ধরণের কথা বলে এড়িয়ে যান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031