IMG-LOGO

শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহবিশ্বখ্যাত ‘টাইমস ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালীর তালিকায় অভিনেতা রণবীর‘ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত’বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানালসেই ৩৯ শিক্ষার্থীরফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষারমান্দায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাবাগমারায় অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ এস্কেভেটর অকেজোমান্দায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইউএনও’রনাচোলে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার বিতরনের উদ্বোধনরাণীনগরে নয়া ওসির যোগদানচাঁপাইনবাবগঞ্জে ছেলের শোকে মায়ের মৃত্যু, মা ও ছেলেকে পাশাপাশি দাফনগোমস্তাপুরে হাম রুবেলার টিকা দেয়া হবে ৩৫ হাজার ৩২০ জন শিশুকেবাগমারায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিতখালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমানশিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক
Home >> রাজশাহী >> আরইউজের নামে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্যদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান

আরইউজের নামে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্যদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নামে আজ রোববার (২৯ অক্টোবর) কতিপয় ব্যক্তি গণমাধ্যমকর্মীদের কাছে ইমেইলে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। এতে হুবহু আরইউজের নাম, লোগো এবং সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর-১০৮৮ ব্যবহার করা হয়েছে। এই সংবাদ বিজ্ঞপ্তিটি আরইউজের বর্তমান নেতৃত্বের নজরে এসেছে।

এক্ষেত্রে আরইউজের স্পষ্ট বক্তব্য হলো- একই নামে এবং একই রেজিস্ট্রেশনে আর কোন সংগঠন হওয়ার সুযোগ নেই। কারণ, আরইউজে শ্রম আইনে পরিচালিত এবং শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার্ড একটি সংগঠন। তাই এই নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা সম্পূর্ণ বেআইনী।

আরইউজের কতিপয় বিপথগামী সদস্য অগঠনতান্ত্রিক সুবিধা আদায় করতে না পেরে একই নামে এবং একই রেজিস্ট্রেশনে আরেকটি সংগঠন করার অপচেষ্টা করছেন বলে প্রতীয়মান। এটি আরইউজের গঠনতন্ত্রবিরোধী।

এমন অপচেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। কাজেই, তাদের এমন কর্মকাণ্ডে আরইউজের সম্মানিত সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031