IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিতনিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসীমহানগরতে এতিম শিশুদের মাঝে ওয়ালিউল হক রানা ঈদ উপহারপ্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিবু দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> তানোরে খাস জায়গায় দখলে নিয়ে মসজিদ সরিয়ে ফেলার চেষ্টা

তানোরে খাস জায়গায় দখলে নিয়ে মসজিদ সরিয়ে ফেলার চেষ্টা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে খাস জায়গা দখলে নিতে মসজিদ সরিয়ে ফেলার চেষ্টা চলছে।

এঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হওয়ায় উত্তজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার সিধাইড় গ্রামে।

এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সরনজাই ইউপির সিধাইড় গ্রামের সরকারী প্রাখমিক বিদ্যালয়ের আশে পাশে কোন সমসজিদ নাই ।

ফলে, বিদ্যালয়ের পুর্ব পাশ্বে রাস্তা সংলগ্ন খাস জায়গায় গ্রামের লোকজন স্ব-উদ্যোগে কিছুদিন আগে টিন ও চাটাইয়ের ব্যাড়া দিয়ে মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করছেন।

ওই খাস জায়গার উত্তরের জমির মালিক প্রভাবশালী তার জায়গায় মার্কেট ও বাড়ি নির্মানের জন্য গ্রামবাসীকে মসজিদটি ভেঙ্গে নিতে বলেন।

কিন্তু গ্রামবাসী মসজিদ ভেঙ্গে না নেয়ায় তানোর থানায় গ্রামবাসীর বিরুদ্ধ অভিযোগ করে হয়রানি করা শুরু করেছেন।

পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেন এবং নিজেদের মধ্যে আপোষ করে নেয়ার পরামর্শ দেন।

এনিয়ে প্রভাবশালী ওই ব্যাক্তি নিজের জায়গায় মসজিদের জন্য ছেড়ে দিতে রাজি হলেও তিনি মসজিদ সরিয়ে নেয়ার পর জায়গা দিবেন।

তবে, গ্রামবাসী বলছেন, সমজিদের নামে জায়গা রেজিষ্ট্রি করে মসজিদ তৈরির পর এই খাস জায়গার মসজিদ ভেঙ্গে ফেলবেন তার আগে নয়।

গ্রামবাসীর এমন কথার প্রেক্ষিতে ওই প্রভাবশালী বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন।

এনিয়ে এলাকায় উত্তজনা বিরাজ করছে।

এব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, জায়গা নিয়ে কোন ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটে সেই জন্য উভয় পক্ষকে বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728