IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরুবাঘায় মুখোমুখি সংঘর্ষে করিমনের চাপে প্রাণ গেল সিএনজির চালকসহ তিন জনেরকুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরিবদলগাছীতে জিআই স্বীকৃতি প্রাপ্ত নাক ফজলি আমের মুকুলে দুলছে কৃষকের স্বপ্নযুদ্ধের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতোবা খামেনিআজ ঋতুপর্ণাদের আসল ম্যাচশরিফ ওসমান হাদি হত্যার আসামিদের দেশে ফেরানো নিয়ে যে তথ্য দিলেন আইজিপিরাজশাহীতে ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩চাঁপাইনবাবগঞ্জে পরকীয়ার সালিশ নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৪পত্নীতলায় নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধনরাজশাহীতে ১৪ মাসে ১৭১ জন নারী ও শিশু নির্যাতিতমোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাগোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভাতানোরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় মুখোমুখি সংঘর্ষে করিমনের চাপে প্রাণ গেল সিএনজির চালকসহ তিন জনের

বাঘায় মুখোমুখি সংঘর্ষে করিমনের চাপে প্রাণ গেল সিএনজির চালকসহ তিন জনের

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় স্টিয়ারিং চালিত তিন চাকার করিমন গাড়ীর সাথে থ্রীহুইলার (সিএনজি) গাড়ীর মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও ১নারিসহ ৩জন নিহত নিহত হয়েছেন। সোমবার(০৯-০৩-২০২৬) বানেশ্বর-ইশ্বরদী মহাসড়কের বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বড়ছয়ঘটি গ্রামের পল্লী চিকিৎসক রয়েদ আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর করিমন গাড়ীর চালক পালিয়ে যায়।

নিহত তিনজন হলেন- লালপুর উপজেলার বিলমাড়িয়া ফতেপুর গ্রামের নজির দফাদারের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম(৪০), একই উপজেলার বুধপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে সিএনজি যাত্রী বিধান দাস (৫৫), আন্দীপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীনের স্ত্রী রকেনা বেওয়া (৯০)। এদের মধ্যে সিএনজি চালক শরিফুল ইসলাম,যাত্রী বিধান দাস ঘটনাস্থলেই মারা যান। অপর সিএনজি যাত্রী রকেনা বেওয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিএনজি চালক শরিফুল ইসলাম লালপুর থেকে ৫জন যাত্রী নিয়ে বানেশ্বর-ইশ্বরদী মহাসড়ক হয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাঘায় আসছিলেন। এসময় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়া লালপুরগামী দ্রুতগতির একটি তিন চাকার স্টিয়ারিং চালিত করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজি চালক শরিফুল ইসলাম, সিএনজি যাত্রী বিধান দাস ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার নেওয়া হয়। সেখান থেকে তাদের তিনজনকেই রামেক হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে রকেনা বেওয়া মারা যান। সিএনজির অপর দুই যাত্রী লালপুরের চক যাদুরিয়া গ্রামের হান্নানের স্ত্রী সিমা বেগম(৫০) ও নিহত রফেনার ছেলে আন্দী পাড়া গ্রামের সাহাজান (৩৫) কে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিনজনকে রামেকে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ হাসিবুল ইসলাম।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, নিহত দুইজনসহ দুর্ঘটনার কবলে পড়া গাড়ী জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728