IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> অপরিকল্পনায় মারা গেলো রাজার আম বাগান

অপরিকল্পনায় মারা গেলো রাজার আম বাগান

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় নির্মাণাধিন শেখ রাসেল শিশু পার্কের মধ্যে থাকা বেশির ভাগ আম ও নারিকেল গাছ অবহেলা ও অপরিকল্পনায় রক্ষনা-বেক্ষনের কারণে মরছে। সংশ্লিষ্ঠরা বলছেন অপরিকল্পিত ভাবে গোড়া বাধাঁই ও গোড়ায় মাত্রাতিরিক্ত মাটির স্তুপের কারণে পাঁচআনি রাজার রোপনকৃত আমবাগান ধ্বংশ হয়ে গেছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত বছর উপজেলা প্রশাসন রাজপরগণার পূর্বপাশের আম বাগানের ২.৬৯ একর জমিতে শেখ রাসেল শিশু পার্কের স্থান নির্ধারণ করেন। সে মোতাবেক গত বছরের ১৭ মার্চ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সে সময় বিশেষ বরাদ্দের ৬ লক্ষ টাকা ব্যয়ে পার্কের প্রাথমিক নির্মাণ কাজ শুরু করা হয়। যা পার্কের মধ্যে থাকা আম ও নারিকেল গাছের গোড়া বাধাঁয়ের (পাকা করণ) কাজ করা হয়। অপরদিকে পার্কের বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজের জন্য টুরিজম বোর্ড থেকে গত বছর ২৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। যা বিধি মোতাবেক টেন্ডারের প্রক্রিয়া শেষে এখন কাজ শুরুর অপেক্ষায় রয়েছে।

ধোকড়াকুল ডিগ্রী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মুন্সি শাখাওয়াত হোসেন বলেন, রাজার আমবাগানের গাছ গুলো অনেক পুরোনো। গাছের গোড়ায় যে পরিমান মাটি থাকার কথা তার চেয়ে বেশী হলে যত ছোট বা বড় গাছ হোক তা মারা যাবে। কারণ কিছু গাছের প্রধানমূলতন্ত্র আছে যেটা মাটির উপরিভাগে বা সমতলস্তরে খাদ্য গ্রহণ করেন। সেখানে অপরিকল্পিত ভাবে গাছের গোড়া পাকাকরণ ও গোড়ায় অতিরিক্ত মাটি দেয়ার কারণে গাছ মারা যায়। এর কারণ হিসাবে তিনি বলেন, গাছের কিছু শেখড় আছে যা মাটির উপর থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে। মাত্রাতিরিক্ত মাটির চাপের কারণে সে গাছ গুলো মারা যেতে পারে।

লোকনাট্য গবেষক ও নাট্যকার কাজী সাইদ হোসেন দুলাল বলেন, বর্তমানে শেখ রাসেল শিশুপার্কটি পাঁচআনি রাজার রোপনকৃত আমবাগান। এটা শুধু একটা আম বাগানই মারা যায়নি, ধ্বংশ হয়ে গেছে রাজপরগণার একটি ঐতৈহ্য। অবৈজ্ঞানিক ভাবে গোড়া বাধাঁয়ের কারণে পুরোনো এই আম ও ডাব গাছের মৃত্যু হলো। তিনি আরো বলেন, আগামীতে যেকোনো উন্নয়নমূলক পরিকল্পনায় যেনো রাজপরগণায় কোনো ধ্বংশের কারণ না হয় সেদিকে খেয়াল রাখা জরুরী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, পার্কের মধ্যে থাকা গাছ গুলো অনেক অতিজরার্জীন্ন ও পুরোনো ছিল। বয়ষের কারণে হয়তো গাছ গুলো মারা যেতে পারে। তবে পার্কের সৌন্দর্যবর্ধনে আবারো ওই স্থানে নতুন করে বৃক্ষরোপন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728