IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের ঈদ সামগ্রী বিতরণআফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০চন্দ্রিমা থানা এলাকা থেকে বিপুল পরিমান ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব-৫‘যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না’হরমুজ প্রণালিতে নিরাপত্তা চায় ভারত, আটক ৩ জাহাজ ছাড়ার দাবি ইরানেরলটারি বাতিল, পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তিরাণীনগরে গাঁজাসহ আটক ২গোদাগাড়ীতে খালেদা জিয়া ও ব্যারিস্টার আমিনুল হক ও আসাদুজ্জামানের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলরাসিক নবনিযুক্ত মাননীয় প্রশাসক রিটনকে ফুলেল শুভেচ্ছাবাসাবাড়ি, মার্কেট, মসজিদ,মাজার সব খানেই জটলাকাজে আসছেনা ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমনন্দীগ্রামের দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এমপি মোশারফবিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রীনগরীতে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ঈদ সামগ্রী বিতরণহযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন রাসিক প্রশাসকপুঠিয়ায় সেমাই ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Home >> রাজশাহী >> রাজশাহী জেলা পরিষদের অক্সিজেন সিলিন্ডার হস্থান্তর

রাজশাহী জেলা পরিষদের অক্সিজেন সিলিন্ডার হস্থান্তর

ধূমকেতু প্রতিবেদক : করোনাকালী দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা পরিষদের করোনার বিশেষ বরাদ্দ হতে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য রাজশাহী জেলা পরিষদ সিভিল সার্জন্টের নিকট অক্সিজেন সিলিন্ডার প্রদান করে।

মঙ্গলবার সকালে নগরীর দাশপুকুরস্থ রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে ১০ লক্ষ টাকা ব্যয়ে ৩৭টি মধ্যে ২৭টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী সিভিল সার্জন ডাঃ কাইয়ুম তালুকদার ২৭ সিলিন্ডার গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজা হাসান ও রাজশাহী বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে স্থানীয় সরকারের উপ-পরিচালক চিত্র লেখা নাজনিন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ বিভাস কুমার শর্মা, ডাঃ খুরশিদ ইসলাম, রাজশাহী জেলা পরিষদের হিসাবরক্ষক আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, করোনাকালীন বাংলাদেশে সহ বিশ্বের এই মহামারীতে ডাক্তারদের ভূমিকা সকলের উর্ধ্বে। বাংলাদেশের ডাক্তারগণ জীবনে ঝুকি নিয়ে এদেশের মানুষের পাশে এসে না দাঁড়ালে আজ আমাদের দেশের কি অবস্থা হতো তা আমারা সকলে জানি। আমি জানি, জেলা পরিষদের এই ২৭ সিলিন্ডার রাজশাহী ৯ উপজেলায় কিছুই হবে না। আমি সুযোগ পেলে আবারো রাজশাহী সিভিল সার্জনের পাশে এসে রাজশাহী জেলার মানুষের সেবা করার চেষ্টার করবো।

অক্সিজেন সিলিন্ডার গ্রহণের সময় রাজশাহী সিভিল সার্জন ডাঃ কাইয়ুম তালুকদার বলেন, এই মহামারীতে রাজশাহী জেলা পরিষদ আমাদের পাশে এসে দাঁড়ানোতে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ। তিনি রাজশাহী জেলা মানুষের যে উপকার করলেন তা ভাষায় প্রকাশ করা যাবেনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728