IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> পুঠিয়ায় জুয়েলারি ব্যবসার আড়ালে সুদের কারবার

পুঠিয়ায় জুয়েলারি ব্যবসার আড়ালে সুদের কারবার

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : আনোয়ার হোসেন জিউপাড়া ইউনিয়ন পরিষদ এলাকার একজন ক্ষুদ্র কাচামাল ব্যবসায়ী। ২০২০ সালের শুরুতে ব্যবসার পরিধি বড় করার (মুদি দোকান) পরিকল্পনা করেন তিনি। পূজি হিসেবে দুটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন।

কিন্তু এতে মালপত্র কেনার পুরো চাহিদা পূরণ হচ্ছিল না। তাই স্ত্রীর গচ্ছিত তিন ভরি স্বর্ণের গহনা ঝলমলিয়া বাজারের একটি জুয়েলারি ব্যবসায়ির নিকট একলাখ টাকায় বন্ধক রাখেন। চুক্তি ছিল তিন মাসের মধ্যে একলাখ টাকার সাথে অতিরিক্ত ৩০ হাজার সুদসহ পরিশোধ করতে হবে। আর নির্ধারিত সময়ের মধ্যে উক্ত টাকা পরিশোধ করতে না পারলে বন্ধকি গহনার মালিক জুয়েলারি ব্যবসায়ি। এরমধ্যে সারাদেশে হানা দেয় করোনার মহামারি। লকডাউনের কারণে আনোয়ার হোসেনের দোকানে ব্যবসায় মন্দা দেখা দেয়। শেষ পর্যন্ত দোকানের মালপত্র বিক্রি করে কোনোমতে এনজিওর ঋণ শোধ করেন। আর যথা সময়ে অর্থের যোগান দিতে না পারায় গহনাগুলোও হাত ছাড়া হয়ে গেছে। শুধু আনোয়ার হোসেন নয়, তারমত অনেকেই রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন জুয়েলারি ব্যবসায়ির ফাঁদে পড়ে তাদের মুল্যোবান গহনা খুয়াচ্ছেন।

ঝলমলিয়া বাজারের জুয়েলারি ব্যবসায়ি জিয়াউর রহমান জিয়া বলেন, অনেকেই অর্থ সংকটের কারণে চড়া সুদে জুয়েলারি ব্যবসায়িদের কাছে গহনা বন্ধক রাখছেন। এদের মধ্যে অনেকই চুক্তি মোতাবেক যথা সময়ে টাকা পরিশোধ করতে না পেরে গহনা খুইয়েছেন। তিনি বলেন, জুয়েলারি ব্যবসায়িরা বন্ধককৃত গহনার অর্ধেক দাম হিসাবে টাকা দেন। এরমধ্যে কোনো ব্যবসায়ি মাসিক সুদ নেন। আবার কেও নিধারিত সময় বেধে দেন।

পুঠিয়া পৌরসভা এলাকার জুয়েলারি ব্যবসায়ী সুজিৎ কুমার বলেন, পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক জুয়েলারি ব্যবসায়ি রয়েছেন। তবে এই ব্যবসায়িদের কোনো সমিতি বা সংগঠন নেই। যে যেভাবে পারছেন তাদের ব্যবসা পরিচালনা করছেন। তবে হাতেগোনা দুই চারজন বাদে বেশির ভাগ ব্যবসায়িরা গহনা বন্ধকের নামে রমরমা সুদের ব্যবসা করছেন।

তিনি বলেন, গত কয়েক বছর থেকে স্বর্ণের বাজার বেশি। তাই আগেরমত আর গহনা ক্রেতারা আসেন না। সে সুযোগে এখন জুয়েলারি ব্যবসায়িরা শুধু নামে মাত্র জুয়েলারি ব্যবসার আড়ালে তারা সুদের কারবার করছেন।

নাম প্রকাশ না করা শর্তে একজন জুয়েলারি ব্যবসায়ি বলেন, অধিকাংশ ব্যবসায়িরা বন্ধকির ব্যবসা করছেন খুবই গোপনে। তার মধ্যে ঝলমলিয়া বাজারে, পুঠিয়া সদরে, রাজবাড়ি বাজারে, বানেশ্বর বাজারে, বেলপুকুরে ও ধোপাপাড়া বাজারে কয়েকজন জুয়েলারি ব্যবসায়ি প্রকাশ্যে চড়া সুদে বন্ধকির ব্যবসা করছেন। তাদের এক একজনের কোটি টাকার ওপর সুদের কারবার চলছে। এদের মধ্যে ঝলমলিয়া বাজারের একজন ব্যবসায়ি প্রতিবছর সুদের টাকা আদায় করতে হালখাতাও করেন।

উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্ছু বলেন, সাধারণ মানুষ চরম বিপদে না পড়লে গচ্ছিত গহণা বন্ধক বা বিক্রি করেন না। আর লেনদেনের বিষয়টি উভয়ের সম্মতিতেই হয়। তাই যতই ক্ষতিগ্রস্থ্য হোক না কেনো এই নিয়ে কোনো ভুক্তভোগি প্রতিবাদ জানাতে চান না। আর এই সুযোগটা নেন কিছু অসাধু জুয়েলারি ব্যবসায়িরা।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়াদী হোসেন বলেন, জুয়েলারি ব্যবসায়িরা সুদের ব্যবসা করছেন বা কেও প্রতারনার শিকার হয়েছেন এমন অভিযোগ থানায় কেও দেননি। অভিযোগ পেলে অব্যশই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31