IMG-LOGO

বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কোটি টাকার দাবিতে রণবীর সিংকে হুমকিভোটের প্রস্তুতি সম্পন্ন, প্রত্যাশার চাপের সঙ্গে আছে চ্যালেঞ্জওঅধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ-আনসারের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করবেনতারেক রহমানসহ বিএনপি নেতারা কে কোথায় ভোট দেবেনসার ক্রয়-গুদাম নির্মাণে ৪২১ কোটি টাকার ব্যয় অনুমোদনইউরোপকে ‘বিশ্বশক্তি’ হিসেবে ভূমিকা নেওয়ার আহ্বান ম্যাক্রোঁর‘বাংলাদেশের জন্য সম্মান আদায় করাই ছিল লক্ষ্য’নির্বাচনি দায়িত্ব, যেভাবে মানসিক চাপ সামলাবেন সাংবাদিকরানির্বাচন নিয়ে যে বার্তা দিলেন আসিফবুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহতানোরে ৬১ টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১ টি ঝুঁকি পূর্ণ‘শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রস্তুত প্রশাসন’পুঠিয়া-তাহেরপুর সড়কে আবারো দুর্ঘটনা, নিহত-২আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানানওগাঁ-৩ আসনে লড়াই হবে জামাত-বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সংখ্যালঘু ভোটাররা আলোচনায়
Home >> লিড নিউজ >> প্রবাস >> ভারতীয় পার্লামেন্টসহ দিল্লির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি

ভারতীয় পার্লামেন্টসহ দিল্লির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর টাইমস নাও’র।

হুমকি বার্তায় বলা হয়েছে, আজকে দুপুর ১টা ১১ মিনিট নাগাদ বিস্ফোরণ হবে। দিল্লি পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এসব হুমকি বার্তা পাঠানো হয়। এরপরই তাৎক্ষণিকভাবে এমার্জেন্সি প্রটোকল চালু করা হয়। পুলিশ, অগ্নি নির্বাপক কর্মকর্তা, বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত স্কুলগুলোতে হাজির হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হুমকি পাওয়া সব স্কুলেই তল্লাশি চালানো হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শিক্ষার্থী ও স্টাফদের কয়েকটি স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া কিছু স্কুলে ক্লাস বাতিল করা হয়েছে। তবে তল্লাশি অভিযানে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

ক্লাসঅনেক স্কুলে ক্লাস বাতিল করা হয়েছে

ই-মেইল বার্তায় উসকানিমূলক ভাষা ও উগ্রবাদী প্রসঙ্গ উল্লেখ ছিল। বার্তায় লেখা ছিল, দিল্লি খালিস্তানে পরিণত হবে এবং ই-মেইলে খালিস্তান জাতীয় আর্মির কথা উল্লেখ ছিল। এ ছাড়া আফজাল গুরুর কথাও উল্লেখ ছিল বলে দিল্লি পুলিশ নিশ্চিত করেছে।

ছাড়া আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতীয় পার্লামেন্টে বিস্ফোরণ হবে বলে মেইলে বলা হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থা এসব হুমকিকে গুরুত্ব সহকারে নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31