IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিতনিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসীমহানগরতে এতিম শিশুদের মাঝে ওয়ালিউল হক রানা ঈদ উপহারপ্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিবু দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> শিক্ষা >> ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ

২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

ধূমকেতু প্রতিবেদক : ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ২০২৩-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।

এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, একাদশ শ্রেণির পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. শাহ মাহবুব আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মেধা তালিকায় প্রথম ১০ জনসহ জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ক্লাসে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির জন্য প্রতিটি শাখার ১০জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, একাদশ শ্রেণির পরীক্ষা কমিটির আহŸায়ক ড. শাহ মাহবুব আলম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন্তাজ আলী প্রমুখ।

উপাধ্যক্ষ বলেন, যারা ভালো রেজাল্ট করেছো তাদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। যারা ভালো করতে পারোনি, তারা মন খারাপ করবে না। মন দিয়ে পড়াশোনা করবে এবং আগামীতে ভালো ফলাফল করার চেষ্টা করবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, জীবন গঠনের সবচেয়ে কার্যকরী ও গুরুত্বপূর্ণ ধাপ হলো শিক্ষাজীবন। প্রতিটি শিক্ষার্থীর উচিত অধ্যবসায়ের সাথে সাথে শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের প্রতিটা আদেশ উপদেশ যথাযথভাবে মেনে চলা। কঠোর অনুশীলন ও পরিশ্রমই শিক্ষার্থীদের সফলতার উচ্চশিখরে আরোহণ করতে সহায়তা করে। তাই কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে তিনি শিক্ষার্থীদের কলেজে নিয়মিত উপস্থিতি ও শিক্ষকদের নির্দেশনা মেনে যথাযথ অনুশীলনের পরামর্শ দেন।

শেষে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728