IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড
Home >> সাহিত্য >> রাবিতে কবি আখন্দ’র ‘চৌকো ফুলের ঘ্রাণ’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচিত

রাবিতে কবি আখন্দ’র ‘চৌকো ফুলের ঘ্রাণ’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচিত

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন শব্দকলার আয়োজনে কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ’র ‘চৌকো ফুলের ঘ্রাণ’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচিত হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের ২২৩ নাম্বার কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবদুল হান্নান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ কামাল উদ্দিন প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. শামসুজ্জোহা এছামী।

চৌকো ফুলের ঘ্রাণ কাব্যগ্রন্থের মৌলিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন, নতুন এক মাত্রার নির্বাহী সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, অনির্বাণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক কবি এরফান আলী এনাফ, শড়কি পত্রিকার সম্পাদক কবি সাবের রাহী, কবি ও গবেষক ড. মুর্শিদা খানম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, কবি মাহফুজুর রহমান আখন্দ একজন মৌলিক এবং রোমান্টিক কবি। সুদূরের প্রতি ভালোবাসা তাঁর কবিতার বিশেষ বৈশিষ্ট্য। সমকালীন জৈবিক বিষয়বস্তুকে নান্দনিকতার সাথে উপস্থাপনে তাঁর পারঙ্গমতা উল্লেখ করার মতো। বিশ্বায়ন এবং ন্যানো টেকনোলজির যুগে মানুষ কম সময়ে কাজ উদ্ধার করতে চায়। চৌকো ফুলের ঘ্রাণ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা চার লাইনের। প্রতিটি কবিতার বিষয়বস্তু আলাদা হলেও সবগুলো কবিতাই জীবনঘনিষ্ঠ। ছন্দ, মাত্রা, অন্ত্যমিল এবং উপস্থাপন ভঙ্গিতে নতুনত্ব ফুটে উঠেছে। বাংলা কবিতার ক্ষেত্রে গ্রন্থটি নতুন মাত্রা সংযুক্ত করতে পারবে বলে বক্তাগণ আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে চৌকো ফুলের ঘ্রাণ কবিতা গ্রন্থ থেকে কবিতা পাঠ করেন কথন সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদক কবি ইমরান আজিম, কবি সালেকুর রহমান সম্রাট, অর্কেস্ট্রা সম্পাদক কবি লিটন হালিম, নাট্যকার জায়িদ হাসান জোহা, বাচিক শিল্পী হাফিজুর রহমান বাবু, নির্ঝর পত্রিকার সহযোগী সম্পাদক কবি সাইফ সুজন, কবি নাজমুন নাহার জেমি, কবি তানিম আল আমিন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930