IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জমান্দায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যুরাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চলনবিলে পর্যাপ্ত শুঁটকি প্রস্তুত, বিক্রি কম

চলনবিলে পর্যাপ্ত শুঁটকি প্রস্তুত, বিক্রি কম


ধূমকেতু নিউজ ডেস্ক : নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া জেলার বিভিন্ন উপজেলা জুঁড়ে মৎস ভাণ্ডার খ্যাত চলনবিল অবস্থিত। চলতি বছর বন্যার পানি নেমে যাওয়ার পরে খাল ও নদীতে প্রচুর পরিমাণ দেশি মাছ পাওয়া যাচ্ছে। বেশি দেশি মাছের পাওয়ার কারণে বিলের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মাছ শুকিয়ে শুঁটকি তৈরির চাতাল।

নাটোর জেলার চলনবিলজুড়ে বিভিন্ন উপজেলার অন্তত ৪০টি অস্থায়ী শুঁটকি চাতাল গড়ে উঠেছে।

মৎস বিভাগের তথ্যমতে, অন্তত তিনশ’ নারী-পুরুষ শুঁটকি চাতালে কাজ করছে। জেলায় ৫০০ মেট্টিক টনের অধিক শুটকি উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত চারশ’ মেট্রিক টন শুটকি প্রক্রিয়াজাত করা হয়েছে। এ অঞ্চলের শুঁটকি দেশের প্রতিটি জেলার মানুষের আস্থা অর্জন করে এখন ভারতেও রপ্তানি হচ্ছে বলে জানান শুটকি ব্যবসায়ীরা।

সরজমিনে চলনবিলের সিংড়ার নিঙ্গইন শুঁটকি চাতালে গিয়ে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাতালে মাছ কাটা-বাছাইয়ে ব্যস্ত সময় পার করেন শ্রমিকরা। বাঁশের মাচায় স্তুপ করে রাখা রয়েছে আধা-শুকনো চিংড়ি, টেংরা, পুটি, খলসে, বাতাসী, চেলা, মলা, টাকি, বাইম, শোল, বোয়াল, গজার, মাগুর, শিং, কৈসহ বাহারি দেশি প্রজাতির মাছের শুঁটকি।

শুঁটকি চাতালের মালিক নাসির উদ্দীন জানান, কয়েক বছর আগের তুলনায় এবার মাছ ও শুঁটকির চাহিদা বেশি। এবার চলনবিলে ব্যাপক মাছের উৎপাদন হয়েছে

শ্রমিকরা দিনপ্রতি ১৫০ টাকা মজুরিতে আধাবেলা মাছ কাটেন। কেউবা মাছ কাটার পর কিছু বাড়তি টাকার বিনিময়ে চাতালের মাচাগুলোতে শুঁটকি রোদে শুকাতে দেন। ঘণ্টায় ঘণ্টায় উল্টে-পাল্টে শুঁটকি বাছাই করেন তারা।

শুটকি চাতালের মালিক আব্দুল মান্নান বাংলাদেশ জার্নালকে বলেন, মাছভেদে প্রতিকেজি শুঁটকির দাম সাড়ে ৪০০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত। রুপচাঁদা মাছের শুঁটকি প্রতিকেজি ২০০০ টাকা, লইট্টা ৭০০ টাকা, ছুঁরি ১১০০ টাকা, ইলিশ আকারভেদে ৭০০ থেকে ১৬০০ টাকা, মলা ও কাচকি ৭৫০ টাকা, শৈল ১৫০০ টাকা, টাকি ৭০০ টাকা, পুঁটি ২৫০ টাকা, খলসে ও বাতাসি ৩০০ টাকা, বাইম ৮০০ টাকা, কই ৬০০ টাকা ও টেংরা ৮০০ টাকা দামে বিক্রি হয়। তবে শুঁটকি প্রক্রিয়াজাতকরণে কোনও প্রকার কেমিক্যাল ব্যবহার না করায় স্বাদ ঠিক থাকে।

আব্দুল মান্নান আরও বলেন, করোনার কারণে এখন শুটকি ভারতে যাচ্ছে না। এবার মাছের আমদানি বেশি। শুটকিও উৎপাদন বেশি। কিন্তু রপ্তানি না থাকায় মোকামে দম কম হচ্ছে। তাছাড়া প্রতিদিন চাতাল থেকেই ১০ থেকে ১৫ মণ শুঁটকি বিক্রি হয় এবং রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, কক্সবাজার, রাজশাহী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে শুঁটকি কিনে নিয়ে যান।

শুঁটকির সাথে সংশ্লিষ্টরা মনে করেন, মাছ সংরক্ষণ করার ব্যবস্থা থাকলে বর্ষা মৌসুমে মাছগুলো ধরে রেখে শীতের শুরুতে শুঁটকি তৈরি করা যেত। একটি মাছ সংরক্ষণাগার তৈরি হলে চলনবিলের মাছকেন্দ্রিক অর্থনীতির নতুন দিগন্ত হবে বলে জানায় স্থানীয়রা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোল্লাহ ওয়ালীউল্লাহ বলেন, চলনবিলে মাছের উৎপাদন বিগত দিনের চেয়ে ভালো। এবার উৎপাদন আরও বাড়বে। দেশের চাহিদা মিটিয়ে ভারতেও রপ্তানি হচ্ছে শুঁটকি।

জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলাদেশ জার্নালকে বলেন, শুঁটকি শ্রমিক ও মালিকদের আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। মৎস্য বিভাগ এ বিষয়ে সজাগ আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031