IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> সরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরা

সরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরা

ধূমকেতু প্রতিবেদক,দলগাছী: নওগাঁর বদলগাছী সরকারি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না হওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষ ও কলেজের মূল গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন।

বুধবার(০১ এপ্রিল) দুপুরে বদলগাছী সরকারি কলেজে এই ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘন্টা তালাবদ্ধ থাকে কলেজ ও অধ্যক্ষের রুম।

জানা যায়,কলেজে বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবি নিয়ে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে কথা বলেন। তখন অধ্যক্ষ শিক্ষার্থীদের বলেন সমনে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও আরো বিশেষ বিষেশ পরীক্ষা রয়েছে তাই এখন সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব নয়। পরীক্ষা শেষ হলে অনুষ্ঠান হবে বলে জানান। এতে উত্তেজিত শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তালা ঝুলিয়ে দেয় এবং একই সঙ্গে কলেজের প্রধান ফটকের মূলগেটেও তালা লাগিয়ে দেয়। অধ্যক্ষর রুমের বিদুতের লাইন বিচ্ছিন্ন করে দেন ছাত্ররা। অধ্যক্ষর রুমে তখন প্রায় ১৪ জন লোক অবস্থান করছিলেন।

প্রায় আড়াই ঘন্টা ধরে কলেজের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং কলেজের প্রভাষক ও শিক্ষার্থীরা কলেজের ভিতরে আটকে পরে। এরপর থানা পুলিশের সহায়তায় তালা খোলা হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, “আমাদের দীর্ঘদিনের প্রস্তুতি ছিল। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এর সঠিক ব্যাখ্যা চাই।”

মাহিনূর ও লাবনী নামে দুই শিক্ষার্থী জানান, কলেজ তালাবদ্ধ হওয়ায় বাহিরে বের হতে পারছি না। আজকে কলেজে এসে বিপদে পড়ে গেছি।”

খবর পেয়ে বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লৎফর রহমান নেতৃত্বে থানা পুলিশের একাধীক এসআই ও কনস্টোবল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে তালা খোলার ব্যবস্থা করেন। তার আগে কেউ কলেজে ঢুকতে ও বাহিরে বের হতে পারে নি।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো.রফিকুল ইসলাম শেখ বলেন, “ মন্ত্রণালয় চিঠি অনুযায়ী এখন অনুষ্ঠান করা সম্ভব নয়। তাছাড়া আর মাত্র কয়েক দিন পর থেকে কলেজে বিশেষ বিশেষ পরীক্ষা রয়েছে। আমরা পরীক্ষার প্রস্তুতি নিবো। পরীক্ষার পর অনুষ্ঠান হবে।

তিনি আরো বলেন,“ মন্ত্রণালয়ের পরিপত্র বা প্রশাসনিক কোন কিছু না ভেবে আমার অফিসে আমি সহ কয়েকজন শিক্ষক কে রেখে তারা তালা মারে। এরপর মূল গেটেও তালা ঝুলিয়ে দেয়। এবং আমার রুমের বিদুতের সংযোগটিও বিচ্ছিন্ন করে রাখে। এতে করে প্রায় আড়াই ঘন্টা ধরে কলেজের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে তালা খুলে দেই।

এ ঘটনায় কলেজজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার তাগাদা দেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031