IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
Home >> খেলা >> এই প্রথম কোহলির জীবনে যে আউট

এই প্রথম কোহলির জীবনে যে আউট

ধূমকেতু নিউজ ডেস্ক : কেশব মহারাজের বল খেলতে গিয়ে অধিনায়ক টেম্বা বাভুমার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কোহলি। এই প্রথম কোনও স্পিনারের বলে শূন্য রানে আউট হলেন ভারতের তারকা এই ব্যাটার। এর আগে কখনও কোন স্পিনারের বলে ডাক মেরে সাজঘরে ফেরেননি কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৫ বল খেলে শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় কোহলিকে। কেশব মহারাজের বল খেলতে গিয়ে ধরা পড়েন বাভুমার হাতে, তাতেই লজ্জার নজির গড়েন ভারতের সাবেক অধিনায়ক।

এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ১৪ বার শূন্য রানে আউট হলেন ৩৩ বছরের তারকা ব্যাটার কোহলি। আর প্রায় দু’বছর পর ৫০ ওভারের ফর্ম্যাটে শূন্য রানে আউট হলেন তিনি। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ বার শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি।

শুক্রবার শিখর ধাওয়ান ২৯ রান করে আউট হলে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন কোহলি। কিন্তু ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি ভারতের নির্ভরযোগ্য এই ব্যাটার।

ওপেন করতে নেমে কেএল রাহুল ৫৫ রান করেছিলেন। আর ঋষভ পন্ত করেন ৮৫ রান। শার্দুল ঠাকুর ৩৮ বলে অপরাজিত ৪০ রান করেন। রবিচন্দ্রন অশ্বিন করেন ২৪ বলে অপরাজিত ২৫ রান। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান করে ভারত।

তবে, ম্যাচটি হেসেখেলেই জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১১ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে প্রোটিয়ারা। সেই সঙ্গে ১ ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলো তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31