IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> হুদাকে বিচারের মুখোমুখি হতে হবে : শাহদীন

হুদাকে বিচারের মুখোমুখি হতে হবে : শাহদীন

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে আজ হোক কাল হোক বিচারের মুখোমুখি হতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।

শনিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ হুশিয়ারি দেন।

সুজন ‘সিইসি কেএম নুরুল হুদার মিথ্যাচারের প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান।

সংবাদ সম্মেলনে ইসির সাবেক আইনজীবী শাহদীন মালিক বলেন, প্রধান নির্বাচন কমিশনার যা বলেছেন- আমি আশ্চর্য হইনি। একটা পদে থাকলে তার যখন সমালোচনা করা হয়। সমালোচনার পালটা যদি কোনো সদুত্তর না থাকে, কৃতকার্যের ব্যাখ্যা না থাকে, তবে সবচেয়ে সহজ পন্থা হলো, সমালোচনা এড়িয়ে গিয়ে সমালোচককে ব্যক্তিগত আক্রমণ করা হয়।

তিনি বলেন, এটা অবশ্যই নিকৃষ্ট পন্থা। কিন্তু এখন দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনৈতিক বয়ানে এটাই মুখ্য হয়ে উঠেছে। সমালোচনা করলে সমালোচনাকে পাশ কাটিয়ে সমালোচককে ব্যক্তিগতভাবে আক্রমণ করা।

শাহদীন মালিক বলেন, এটা অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা মেনে নিই। একটি অতিগুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের প্রধানের কাছে এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। আশ্চর্য হইনি কারণ আমরা দেখেছি কম-বেশি এভাবেই তো উনি ৫ বছর কাটিয়েছেন। যত সমালোচনাই হোক, কাজের অদক্ষতা, অযোগ্যতা, পক্ষপাতিত্ব হোক, তার কোনোটাই তিনি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেননি।

‘ঠিক আছে, সবকিছু ভালো হয়েছে, এর থেকে ভালো নির্বাচন দেশে কখনো হয়নি। এ ধরনের একেবারে অসম্ভব বক্তব্যই ছিল তার (সিইসি) ৫ বছরের অন্যতম প্রধান কাজ’- বলেন শাহদীন মালিক।

সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, বর্তমান সিইসি নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের যে দুর্নাম জুটিয়েছেন তার জন্য তার শাস্তি হওয়া উচিৎ।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন- সাবেক বিচারপতি এমএ মতিন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31