IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতি
Home >> খেলা >> টপ নিউজ >> বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জয় ভারতের

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জয় ভারতের

ধূমকেতু নিউজ ডেস্ক : কদিন আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা দেশে এনেছে বাংলাদেশ যুবারা। সেই সুযোগ ছিল এবার মেয়েদের সামনেও। সেই সঙ্গে সুপার ফোরে ভারতের বিপক্ষে হারের শোধ তোলারও সুযোগও ছিল বাংলাদেশের কিশোরীদের সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ হেরেছে ৪১ রানের বিশাল ব্যবধানে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরুতে ব্যাট করতে নামা ভারতকে ৭ উইকেটে ১১৭ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। যা স্বপ্ন দেখাচ্ছিল শিরোপা জয়ের। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় সেটি সম্ভব হয়নি। বাংলাদেশ গুটিয়ে যায় ১৮.৩ ওভারে ৭৬ রানে।

শিরোপা নির্ধারণী ম্যাচে বায়ুমাস ক্রিকেট ওভালে টস জিতে রোববার ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন তৃষা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন।

সহজ লক্ষ্যে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৩ উইকেট খরচ করে দলীয় ফিফটি পেরোয় বাংলাদেশ। স্বপ্ন দেখছিল দারুণ কিছুর। তবে এর পরপরই ছন্দপতন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তুলতে পারে ৭৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান এসেছে জুরিয়া ফেরদৌসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন ফাহমিদা ছোঁয়া। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন আয়ুশি শুকলা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31