IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বঙ্গবন্ধুকে অবমাননা, গোমস্তাপুরে দুই মাদ্রাসা শিক্ষককে একবছর পর্যবেক্ষনের নির্দেশ

বঙ্গবন্ধুকে অবমাননা, গোমস্তাপুরে দুই মাদ্রাসা শিক্ষককে একবছর পর্যবেক্ষনের নির্দেশ

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে অবমাননার মামলায় দুই মাদ্রাসা শিক্ষককে এক বছরের প্রবেশন (পর্যবেক্ষন) দিয়েছে আদালত।

মঙ্গলবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় প্রদান করেন।

মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০২১ সালে ১৭ মার্চ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বৌরতলা দাখিল মাদ্রাসায় কেকের পরিবর্তে পাওরুটি কেটে জাতির জনকের জন্মদিন পালন করে বঙ্গবন্ধুকে অবমাননা করার মামলায় মাদ্রাসাটির সুপার আব্দুস সালাম ও শিক্ষক গোলাম কিবরিয়াকে শর্ত সাপেক্ষে ১ বছরের এ প্রবেশন দেয়া হয়। এ শর্ত ভঙ্গ করলে তাদের ১ বছরের সশ্রম কারাদন্ডসহ ১ লাখ টাকা করে জরিমানার আদেশও দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন।

আদালত ও গোমস্তাপুর থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে,‘২০২১ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষীকি পালন করতে গিয়ে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা দাখিল মাদ্রাসায় সুপার আব্দুস সালাম ও শিক্ষক গোলাম কিবরিয়া কেকের বদলে পাউরুটি কর্তন করেন। বিষয়টি ফেসবুকে লাইভ করা হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তি আইনে ওই দুজন শিক্ষকসহ ১১ জনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করে। একই বছরের সেপ্টেম্বর মাসে পুলিশ রাজশাহী সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিলে মঙ্গলবার দুপুরে আদালত ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১/৩১ ধারায় এ অপরাধে অভিযুক্ত ওই দুই শিক্ষকের অপরাধ প্রমানিত হওয়ায় শাস্তির পরিবর্তে তাদের এক বছর প্রবেশন (পর্যবেক্ষন) প্রদান করেন।

আরও জানা যায়, আদালত একজন অফিসারের তত্বাবধানে তাদের ১ বছর শর্ত সাপেক্ষে কিছু কাজ করার নির্দেশ দেন। এর অংশ হিসেবে তাদের মুক্তি সংগ্রামের ইতিহাস পড়তে হবে। সেই সাথে জাতির জনকের লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন বই পড়তে হবে। সেই সাথে আরও পড়তে হবে, জাহানারা ইমামের লেখা একাত্তরের দিনগুলো এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা সংকলন একাত্তরের চিঠি বই পড়তে হবে। এছাড়া প্রত্যককে ২০টি করে গাছ লাগিয়ে তা যাথাযথ পরিচর্যা করার আদেশ দেয়া হয়। এ শর্তের ব্যত্যয় ঘটলে তাদের প্রবেশন বাতিল করে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড ভোগ করতে হবে বলে রায়ের কপিতে উল্লেখ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31