IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ‘চিকেন নেক’ সম্পর্কে যা জানা যায়

‘চিকেন নেক’ সম্পর্কে যা জানা যায়

ভারতের শিলিগুড়ি করিডোর চিনেক নেক

ভারতের শিলিগুড়ি করিডোর চিনেক নেক

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের শিলিগুড়ি করিডোর ‘চিনেক নেক’ বা ‘মুরগির ঘাড়’ হিসেবে পরিচিত। এই করিডোরকে দোধারী তলোয়ার, অ্যাকিলিস হিল বা গোড়ালি হিসেবেও ডাকা হয়। ভৌগলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে এতো নামে ডাকা হয়ে থাকে।

ভৌগলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। এই করিডোরের দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার। এর প্রস্থ প্রায় ২২ কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত। যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো। কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থলবেষ্টিত। এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই।

ভারতের মোট প্রদেশ ২৮টি। এর মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে ৮ প্রদেশ অবস্থিত। এগুলো হচ্ছে, সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড। সিকিম বাদে বাকি সাতটি প্রদেশ একত্রে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত। অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে। নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সাদৃশ্য বেশি।

রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে ‘দক্ষিণ তিব্বত’ হিসেবে চিহ্নিত করে চীন। ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবে দাবিও করে। সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর অ্যাকিলিসের গোড়ালি হিসেবেও বিবেচিত। গ্রিক মহাকাব্যের মহাবীর অ্যাকিলিসের প্রায় পুরো শরীরের কোথাও অস্ত্রের আঘাত কার্যকর হতো না।

কিন্তু তার গোড়ালি ছিল ব্যতিক্রম। রূপকথায় উল্লেখ পাওয়া যায়, ট্রোজান যুদ্ধে ট্রোজান রাজপুত্র প্যারিসের নিক্ষিপ্ত তীর অ্যাকিলিসের গোড়ালিতে আঘাত করতে সমর্থ হয়েছিল। এর ফলে মহাবীর নিহত হয়েছিলেন। আপাতদৃষ্টিতে শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দূর্বলতাকে অ্যাকিলিসের হিল বলা হয়ে থাকে।

১৯৪৭ পরবর্তী ভারতের রাষ্ট্রীয় ভৌগলিক অখণ্ডতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ করিডোর হচ্ছে শিলিগুড়ি করিডোর। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডোর অনেকাংশে অরক্ষিত ছিল। ১৯৭৫ সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রদেশে পরিণত হয়। এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ে।

শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন আছে। এই করিডোরটি প্রায়ই ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয়। কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31