IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> খেলা >> টপ নিউজ >> অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। অ‍্যান্টিগার ফাইনালে ভারতের যুবারা জিতেছে ৪ উইকেটে।

ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো ইংল্যান্ডের অধিনায়ক টম প্রেস্ট। তবে তার সিদ্ধান্তকে বেশ ভুলই প্রমাণ করেন ভারতের বোলাররা। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই রবি কুমারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট ওপেনার জ্যাকব বেথেল। এক ওভার পর ফিরে চতুর্থ ওভারে আবারও আঘাত রবির। এবার শিকার টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা ব্যাটসম্যান ইংল্যান্ডের অধিনায়ক টম প্রেস্ট। ৪ বল খেলে ০ রানেই প্রেস্ট বিদায় নেন রবির বলে ব্যাটের কোনায় লেগে বোল্ড হয়ে।

রবির দেখাদেখি পিচে বোলিংয়ের জাদু দেখাতে শুরু করেন রাজ বাওয়া। বেথেল আউট হলেও টিকে ছিলেন আরেক ওপেনার জর্জ থমাস। তাকে দিয়েই শুরু রাজের। দলীয় ৩৭ রানের সময় ব্যক্তিগত ২৭ রানে থাকা থমাসকে ফেরান রাজ। এরপর একে একে তুলে নেন আরও তিনটি উইকেট। রাজের বোলিংয়ের সামনে যেন দাড়াতেই পারেলো না উইলিয়াম লুক্সটন, জর্জ বেল এবং রেহান আহমেদরা।

এরপর আবার অ্যালেক্স হর্টনকে তুলে নেন কৌশল তাম্বে। ইংল্যান্ডের স্কোড় দাঁড়ায় ৭ উইকেটে ৯১। ১০০ রান করার আগেই ইংলিশদের অলআউট করার চিন্তা ভারতের। তবে সেখানেই বাঁধা হয়ে দাঁড়ান দাত কামড়ে উইকেটে পড়ে থাকা জেমস রিউ। তাকে যোগ্য সঙ্গ দেন জেমস সেলস। দুজন মিলে করেন ৯৩ রানের জুটি। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে রিউকে ফেরান রবি। ইংল্যান্ডের স্কোর তখন ৮ উইকেটে ১৮৩। তারপর অবশ্য আর বেশিদূর এগোতে পারেনি ইংল্যান্ড। রবি আর রাজ আরও একটি করে উইকেট তুলে নিয়ে ফিরিয়ে দেন ইংল্যান্ডের শেষ দুই ব্যাটারকেও। ৪৪.৫ ওভারে সব উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৮৯।

১৯০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই আঘাত ভারতীয় শিবিরে। ইনিংসের দ্বিতীয় বলেই রানের খাতা না খুলতেই জশুয়া বয়ডেনের বলে স্ট্যাম্পের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার অংক্রিশ রঘুবংশী। সেই ধাক্কা অবশ্য দারুণভাবে সামাল দিয়েছেন আরেক ওপেনার হার্নুর সিং আর তিনে নামা সেখ রশিদ। ৪৯ রানের জুটি গড়ে থমাস আস্পিনওয়ালের বলে ব্যক্তিগত ২১ রানে ফেরেন হার্নুর। হার্নুর ফিরে গেলেও অধিনায়ক যশ ধুলকে সাথে নিয়ে ৪৬ রানের জুটির পাশাপাশি নিজের অর্ধশত তুলে নেন রশিদ। তবে ঠিক ঐ অর্ধশত রানেই দলীয় ৯৫ রানে প্যাভিলিয়নে ফেরেন রশিদ।

রশিদ ফেরার পর আর টিকতে পারেননি ধুলও। ২ রান বাদেই সাজঘরে ফেরেন ভারতের অধিনায়ক। ভারতের স্কোড় তখন ৪ উইকেটে ৯৭। ইংল্যান্ড প্রাণপণ চেষ্টা করেছিলো ম্যাচে ফিরতে। তবে তাদের সেই চেষ্টায় জল ঢালার কাজটি করেন নিশান্ত সিন্ধু আর বোলিংয়ে দারুণ করা সেই রাজ বাওয়া। দুজন মিলে গড়েন ৬৭ রানের জুটি। ৩৫ রান করে দলীয় ১৬৪ রানে ফিরে যান রাজ। তবে এদিকে নিশান্ত তুলে নেন নিজের ফিফটি।

রাজ ফেরার পর অবশ্য আবারও একটা শঙ্কা চেপে বসে। রাজের পর নামা কৌশল তাম্বে ফিরে যান ১ রান করেই। তবে বাকি সময়ে আর কোনো বিপদ আসতে দেননি নিশান্ত আর দিনেশ বানা। নিশান্ত ধীরস্থির থাকলেও দিনেশ ৫ বলে ২ ছক্কায় ১৩ রান করে ভারতের চ্যাম্পিয়ন হওয়াটাকে যেন আরও এগিয়ে আনেন। শেষমেশ ১৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নিয়ে ৫ম বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারতের যুবারা।

বোলিংয়ে ৩১ রান দিয়ে ৫ উইকেট আর ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ৫৪ বলে ৩৫ রানের ইনিংসের অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনাল সেরার পুরষ্কার জিতে নেন রাজ বাওয়া।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল‍্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪৪.৫ ওভারে ১৮৯/১০ (জেমস রিউ ৯৫, জেমস সেলস ৩৪*, জর্জ থমাস ২৭; রবি ৯-১-৩৪-৪, বাওয়া ৯.৫-১-৩১-৫)

ভারত অনূর্ধ্ব-১৯: ৪৭.৪ ওভারে ১৯৫/৬ (শেখ রশিদ ৫০, নিসান্ত সিন্ধু ৫০, রাজ বাওয়া ৩৫; বয়ডেন ৭-১-২৪-২, আস্পিনওয়াল ৯-০-৪২-২)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31