IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> যুবদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ২৬

যুবদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ২৬


ধূমকেতু নিউজ ডেস্ক : শোর জেলা যুবদলের প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের লালদীঘির পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। মারপিটে যুবদলের ২৬ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে নেতাকর্মীরা দাবি করেছেন। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রা হলেন- আলমগীর হোসেন বাবু (৪০), মামুন হোসেন (২৭), জিলহজ্ব রবিন (৩৫), মহন শেখ ((৩৮), তারেক (৪৪), জাকির হোসেন (৪৮), কবির হোসেন (৩৮), আজিম রহমান (৩০), সজিব হোসেন (৩০), রফিকুল ইসলাম (১৮), শাহিন হোসেন (১৮), ইমরান হোসেন (৩৫), সাগর হোসেন (৪১), ওবায়দুল ইসলাম (৪২), নান্নু মিয়া (৪২), কালু মৃধা (৪০), সাইফুল ইসলাম (৩০), তারেক (৪৪), মোহন শেখ (৩৮), মনির হোসেন (৩৪), ফেরদৌস গাজী (৫০), আক্কাজ মিয়া (৩২), কলিম উদ্দীন (৪০) আশরাফুল আলম (৪০) সাইফুল ইসলাম (৩০) ও জাকির হোসেন (৪৮)।

আহত জিলহজ্ব রবিন জানান, সিরাজগঞ্জে যুবদল নেতা আকবার আলী হত্যার প্রতিবাদে শনিবার বিকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ চলছিল। এ সময় ডিবি পুলিশ তাদের ওপর হামলা চালিয়ে লাঠিপেটা করে। এতে তারা আহত হয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ চলছিলো। আকস্মিকভাবে পুলিশ হামলা করে। পুলিশের লাঠিপেটায় অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জসিম উদ্দিন জানান, আহতরা সকলে আশঙ্কামুক্ত। ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারি মডেল ওয়ার্ডে পাঠানো হয়েছে।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) তাসমীম আলম জানান, করোনাকালীন সময়ে সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। তারপরেও বিএনপি অফিসে প্রতিবাদ সমাবেশের নামে কয়েকশ’ নেতাকর্মী জড়ো করা হয়। সমাবেশ করতে নিষেধ করা হলে যুবদল কর্মীরা উশৃঙ্খল আচরণ করে। এ সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31