IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর মৃত্যু

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি (৪০) মারা গেছেন। শনিবার সকালে নিজ বাড়ীতে মারা যান তিনি। রিজিনা উপজেলার ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীন শাহার মেয়ে। এর আগে গত ২৭ আগষ্ট সন্ধ্যায় মারপিটে আহত হন রিজিনা। খবর পেয়ে থানাপুলিশ শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এঘটনায় রিজিনার বোন শিউলি বিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বাদী শিউলি বিবি জানান,বাড়ীর অদুরে রিজিনার নিজস্ব জায়গার সাথে সরকারের খাস জলাশয় রয়েছে। এবারই রিজিনা তার জায়গাতে মাটি ভরাট করেছে। গ্রামের দেলোয়ার হোসেন দেলুর স্ত্রী রওশনারা বিবি গত ২৭আগষ্ট সন্ধায় জলাশয় থেকে কচুরিপানা (বাতরাজ) কাটতে যায়। এসময় নতুন মাটি ভরাট করা সংলগ্ন স্থান থেকে কচুরিপানা কাটলে বৃষ্টিতে মাটি ধ্বসে যেতে পারে এমন আশংকায় একটু দুরে থেকে কাটতে বলে। এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্ব›দ্ব বাধে। একপর্যায়ে রওশনারা তার স্বামী দেলোয়ার হোসেন দেলুসহ পরিবারের লোকজন এসে রিজিনাকে বেদম মারপিট করে। এতে রিজিনা গুরুত্বর আহত হয়।

তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকি’সার জন্য পরের দিন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে বেশ কয়েকদিন চিকিসাধীন থাকার পর বাড়ীতে আসে। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিসাধীন ছিলেন রিজিনা। এর পর অর্থ অভাবে চিকিসা করাতে না পারায় বৃহস্পতিবার বাড়ীতে নিয়ে আসে এবং শনিবার সকাল ৮টা নাগাদ মারা যায় রিজিনা। এঘটনার খবর পেয়ে থানাপুলিশ শনিবার দুপুরে রিজিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ জানান,এঘটনায় রিজিনার চাচাতো বোন শিউলি বাদী হয়ে এজাহারনামীয় সাতজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31