IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> শিক্ষা >> বিশেষ নিউজ >> ৫০ বছরেও সরকারী হয়নি পোরশার মাধ্যমিক স্কুলগুলো

৫০ বছরেও সরকারী হয়নি পোরশার মাধ্যমিক স্কুলগুলো

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : স্বাধীনতার ৫০বছর পরেও নওগাঁর পোরশায় মাধ্যমিক পর্যায়ে কোন বিদ্যালয় বা মাদ্রাসা সরকারীকরণ করা হয়নি। বিগত প্রতিটি সরকারের আমলে এ সংক্রান্ত প্রতিশ্রুতি থাকলেও এ পর্যন্ত উপজেলাটিতে সমমানের কোন প্রতিষ্ঠান সরকারী হয়নি। বর্তমান সরকারের আমলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র প্রচেষ্ঠায় ঐতিহ্যবাহী পোরশা ডিগ্রি কলেজ ও নিতপুর স্কুল এন্ড কলেজ সরকারি ঘোষণা করা হয়েছে। ফলে প্রতিষ্ঠান দু’টির সরকারি করন বাস্তবায়ন হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

তবে মাধ্যমিক পর্যায়ে পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়, শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়, মশিদপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়, গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়, কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়, বারিন্দা সিনিয়র কামিল মাদ্রাসা সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী করণের সুযোগ সুবিধা থাকলেও একটি প্রতিষ্ঠানও সরকারী করণ করা হয়নি। শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলা সদরে এবং কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়টি উপজেলার প্রান কেন্দ্র সরাইগাছি মোড়ে অবস্থিত হওয়ায় প্রতিষ্ঠান দুটি সরকারী করনের জন্য অনেকেই দাবি জানিয়েছেন।

জানা গেছে, উপজেলায় জনবসতীর তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান বেশী না হলেও স্বাধীনতার ৫০ বছরেও মাধ্যমিক স্কুল বা মাদ্রাসা পর্যায়ে কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করন হয়নি। এই উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৬টি, সদ্য জাতীয় করন প্রাথমিক বিদ্যালয় ৫১টি, মাধ্যমিক বিদ্যালয় ২২টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৩টি, ফাজিল মাদ্রাসা ৩টি, আলিম মাদ্রাসা ২টি, দাখিল মাদ্রাসা ২২টি, ডিগ্রি কলেজ ২টি, মহিলা কলেজ ১টি, কারিগরি কলেজ ১টি, ভোকেশনাল কলেজ ১টি সহ একাধীক কিন্টর গার্টেন স্কুল রয়েছে। কলেজ এবং স্কুল এন্ড কলেজ পর্যায়ে একটি করে সরকারি করন ঘোষনা হলেও একক ভাবে মাধ্যমিক পর্যায়ে কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করন হয়নি। ফলে উপজেলাবাসীর দাবি মাধ্যমিক পর্যায়ে একটি হলেও সরকারি করণ প্রতিষ্ঠান ঘোষণা।

খাদ্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলার সীমান্তবর্তী এ উপজেলার বেশীর ভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। এছাড়া অর্থনৈতিকভাবে এলাকার মানুষ খুব একটা সচ্ছল নয়। ফলে তাদের ছেলে মেয়েদের বাইরের কোন সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে পারেনা। এজন্য বর্তমান সরকারের কাছে এলাকাবাসী পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়, শীহদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় ও কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় সরকারী করনের জোর দাবি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031