ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার সকালে উপজেলার নিতপুর উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক সাগর আলী।
এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে নিজেদের, পরিবার ও এলাকার সুনাম বয়ে আনবে বলে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এসময় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরগণ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি উপজেলা আইনশৃংখলা বিষয়ক সমন্বয় সভায় অংশ গ্রহণ করেন। এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান ঘাটনগর ইউনিয়নের বাংধারার মোড়ে এডিপি এর অর্থায়নে নির্মিত কৃষক শেডের উদ্বোধন করেন।


