IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে ফুলের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের

রাজশাহীতে ফুলের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের

ধূমকেতু প্রতিবেদক : বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসে থাকে ফুলের চাহিদা। আর এ ফুলের চাহিদা কে সামনে রেখে ফুল ব্যবসায়ীরা নিয়েছিলেন প্রস্তুতি। কিন্তু ক্রেতা না থাকায় কাঙ্ক্ষিত ব্যবসা হয়নি বলে ব্যাবসায়ীরা জানান। ক্রেতারা বলেন ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নেয়ার কারণে অনেকে ফুল কিনতে পারেননি।

মহানগরীর নিউমার্কেট এলাকার ফুল ব্যবসায়ী রাশেদুল ইসলাম দোকানে সাজিয়ে রাখা ফুলে পানি স্প্রে করে ফলগুলোকে তাজা রাখেন। তার লক্ষ্য একটাই, তাজা ফুল ক্রেতাদের হাতে তুলে দেওয়া। পাশাপাশি নিজের বিক্রিও বাড়ানো। আর কিছু ফুলের তোড়া আগাম তৈরি করে রেখেছিলেন ভিড়ের সময় দ্রুত বিক্রির জন্য। তার দোকানে ছিলো বাহারি জাতের ফুল। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে ভালো বিক্রির আশা করেছিলেন। কিন্তু সকাল থেকে যেমন ক্রেতার আশা করেছিলেন তেমন ক্রেতার দেখা মেলেনি! তাই এই ভরা মৌসুমে রঙিন ফুল তার মনকে রাঙাতে পারেনি। গুচ্ছ গুচ্ছ ফুলের মধ্যে দিনভর বসে থেকেও মনে সুখ ছিলনা রাজশাহীর ফুল ব্যবসায়ীদের।

ফুল ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, এই ফুলের মূল ক্রেতা বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়ারা। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ। কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ। আর করোনার বিধি-নিষেধ থাকায় সাধারণ ক্রেতাও কম। তাই আশানুরূপ ক্রেতা না পেয়ে বিপাকে পড়েছেন তিনি ও তার মত অনেক ব্যবসায়ী। মহামারি করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। এতে বিয়ে বা সামাজিক অনুষ্ঠান, নানা ধরনের পারিবারিক আয়োজনও কমে গেছে। এদিন তরুণ-তরুণীরা সবচেয়ে বেশি ফুল কিনেন। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই বাড়িতে অবস্থান করছেন। কলেজ-বিশ্ববিদ্যালয়ও যদি খুলত, তা হলে হয়তো খানিকটা লাভের মুখ দেখা যেত। যে পরিমাণ ফুল মজুত করেছি সেগুলো নষ্ট হওয়া নিয়ে চরম আশঙ্কায় আছি। রাশেদুল ইসলামের মতো হতাশা নিয়ে রাজশাহীর ফুলের দোকানে সাজিয়ে রাখা হয়েছে বাহারি জাতের ফুল। নানা দামে বিক্রি হয় নানা সৌন্দর্যের এসব ফুল। কিন্তু আশানুরূপ ক্রেতা নেই। করোনার অব্যাহত লোকসানের মুখে পরিশ্রম করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও এবার বাধা হয়েছে ওমিক্রন। সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের সমাবেশ ও সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় ফলে ফুল বেচাকেনা কমেছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় ফুলের বিক্রি কমেছে অর্ধেকেরও বেশি। এ অবস্থায় হতাশায় ভুগেন ফুল ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে জাতীয় ও সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। নতুন বছর শুরুর মধ্য দিয়ে ফুলের ব্যবসাটা শুরু করতে পারবেন বলে আশা করেছিলেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। ১৪ ফেব্রুয়ারি বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে রাজশাহীতে এবার ১০ লাখ টাকার ফুল আমদানি করেছেন ব্যবসায়ীরা। কিন্তু বিক্রি কম থাকায় লক্ষ্যমাত্রা তো পূরণ হয়নি উল্টো এই ফুল নিয়ে বিপাকে পরতে পারেন ব্যবসায়ীরা। সংকটময় এই পরিস্থিতিতে কর্মচারী, দোকান ভাড়াসহ আনুষাঙ্গিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীতে স্থায়ী ও অস্থায়ী প্রায় দেড় শতাধিক ফুলের দোকান রয়েছে। এর মধ্যে স্থায়ী ফুলের দোকান রয়েছে অর্ধশতাধিক। এসব ফুলের দোকানে শোভা পাচ্ছে বিভিন্ন রঙের গোলাপ, জুঁই, চামেলী, জারবেরা, রজনীগন্ধা, কালার গøাডিওলাস, গাঁদাসহ নানা রং ও বর্ণের ফুল।

সোমবার ভোর থেকেই ব্যবসায়ীরা ফুল সাজানো ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। তবে, দুপুর পেরোলেও অধিকাংশ ফুলই অবিক্রিত রয়ে গেছে।

করোনা পরিস্থিতির আগে যে বিক্রি হয়েছিল অর্থাৎ স্বাভাবিক সময়ের বিক্রির চেয়ে এখনকার বিক্রি তার চেয়েও তুলনামূলক অনেক কমে গেছে। বলা চলে তিন ভাগের এক ভাগও বিক্রি নেই।

তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা, অন্য বছরগুলোর তুলনায় এবার ফুলের দাম ব্যাপক চড়া। ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম রাখছেন। রাত ও সকালের বাজারের মধ্যে বিস্তর ফারাক ছিলো। সাধারণ সময়ে গোলাপের দাম প্রতি পিস ২০ থেকে ৩০ টাকা হলেও, আজ সকাল থেকে ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করেন ব্যবসায়ীরা। দাম গত বছরের তুলনায় প্রায় তিনগুণ। সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাসন্তী রঙের গাঁদার চেইন আগে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

ফুল ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানা যায়, আজ একটি ছোট আকৃতির লাল গোলাপ বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা, কাগজে মোড়ানো ৬০-৭০ টাকা, আর লাল বড় গোলাপ ৯০-১০০ টাকা, রজনীগন্ধার স্টিক ২০-২৫ টাকা, কালার গ্লাডিওলাস ৩০-৪০ টাকা, ফুলের তোড়া সর্বনিম্ন সাড়ে ৩শ থেকে ১ হাজার টাকা, জারবেরা ৫০ থেকে ৫৫ টাকা, গাঁদা ৬০ টাকা। ফুলের মধ্যে এবার রজনীগন্ধা ও গোলাপের চাহিদা বেশি। তরুণীদের পছন্দের মধ্যে রয়েছে জারবেরা ও কালার গোলাপ। তবে, ভালোবাসা দিবসের জন্য আজ গোলাপের চাহিদাই বেশি ছিলো।

মহানগরীর জিরোপয়েন্টের ফুল ব্যবসায়ী শহিদ বলেন, ফুলকে কেন্দ্র করেই আমাদের সবকিছু। করোনা ভাইরাসের প্রভাবে আমরা ফুল বিক্রি করতে পারছি না। বিশ্ব ভালোবাসা দিবসটি পালন উপলক্ষে রাজশাহীতে এবার প্রায় ১০ লাখ টাকার ফুল আমদানি করেছেন ব্যবসায়ীরা। এই ফুল বেশি টাকায় বিক্রি হবে বলে ব্যবসায়ীরা টার্গেট নিয়েছেন। কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় ফুলের বিক্রি কমেছে অর্ধেকেরও বেশি। এখন আমদানি করা সব ফুল বিক্রি হবে কিনা এ নিয়ে চিন্তিত।

জানতে চাইলে হান্নান নামে এক ফুল বিক্রেতা বলেন, লকডাউন এবং তার পরও করোনা পরিস্থিতিতে ফুল বিক্রি হয়নি বললেই চলে। করোনার প্রকোপ কিছুটা কমায় তারা ভেবেছিলেন, বসন্ত উৎসব ও ‘ভ্যালেন্টাইন’স ডে’ ক্ষতি পুষিয়ে দেবে। কিন্তু এবারও হলো না।

পুষ্পালয় ফুলের দোকানের বিক্রেতা রাজীব বলেন, রাজশাহীতে বেশিরভাগ ফুল আমদানি করা হয় যশোর থেকেই। কারণ সেখানে ভালোজাতের ফুল চাষ হয়। অন্য সময়ের চেয়ে এবার বেশি দামে ফুল কিনতে হয়েছে। ফলে এবার প্রতিটি ফুলের দাম গতবারের চেয়ে বেশি।

সাহেব বাজার জিরোপয়েন্টে ফুল কিনতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুন ইসলাম বলেন, ভাইয়ের জন্মদিন উপলক্ষে ফুল কিনতে এলামা। ফুলের বেশি দাম চাইছেন বিক্রেতারা। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানের জন্য ফুল নিলাম। তখন এত দাম ছিল না।

রাজশাহী কলেজের শিক্ষার্থী খাইরুল আলম বলেন, ব্যবসায়ীরা ইচ্ছেমতো ফুলের দাম হাঁকছেন। সকালে এক রকম আবার বিকেলে আরেক দাম রাখছেন। গোলাপ ফুল স্বাভাবিক সময়ের তুলনায় দুই-তিনগুণ বেশি দামে বিক্রি হচ্ছে। এর কারণে অনেকেই গোলাপ কিনতে পারছেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31