IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> এক ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ জয়

এক ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : দূর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে হেসেখেলে ৮৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে কিছুটা লড়াই করতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে হেসেখেলেই আফগানিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩০৬ রান করে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের করা ৩০৬ রানের জবাবে খেলতে নেমে প্রথম দশ ওভারেই ৩ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। একাই তুলে নেন দুই উইকেট। ৩৮ রানে সাকিব নিয়েছেন ২ উইকেট। বাকি পাঁচ উইকেট নেন মোস্তাফিজ, শরিফুল, মেহেদি মিরাজ, মাহমুদউল্লাহ ও আফিফ।

বাংলাদেশ: ৩০৬/৪ (৫০ ওভার)

আফগানিস্তান: ২১৮/১০ (৪৫.১ ওভার)

এর আগে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ছিলো ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৯। ২০১৬ সালে দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৭৯ রান করেছিলো বাংলাদেশ। তামিম ১১৮ বলে ১১৮ রান করেছিলেন।

আজ ওপেনার লিটন দাসের ১৩৬ ও মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের ৮৬ রানের সুবাদে ৩০৬ রান করে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশের পক্ষে ১৬তম স্থানে এই ৩০৬ রান। আর ২১তম বারের মত ওয়ানডেতে ৩শ রান করলো বাংলাদেশ।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ সালে ইংল্যান্ডের নটিংহামে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐ স্কোর করেছিলো বাংলাদেশ। ম্যাচে অপরাজিত ১০২ রান করেছিলেন মুশফিক।

প্রসঙ্গত, ১৪ ম্যাচে সর্বোচ্চ ১০০ পয়েন্ট বাংলাদেশের। দ্বিতীয় অবস্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ইংলিশরা বাংলাদেশ থেকে এক ম্যাচ বেশি খেলেছে। আফগানিস্তানের বিপক্ষে আজকের এ জয়ে ইংল্যান্ডকে টপকে ওয়ানডে সুপার লিগে শীর্ষস্থান দখল করল বাংলাদেশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31