IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরাসিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতিমূলক সভাএকদিনে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যুশুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননারাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসকনিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যুশুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভামাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> লিড নিউজ >> অটোরিক্সার জন্য খুন হয় চারঘাটের জালাল, আসামীদের স্বীকারোক্তি

অটোরিক্সার জন্য খুন হয় চারঘাটের জালাল, আসামীদের স্বীকারোক্তি

ধূমকেতু প্রতিবেদক : চারঘাটের চাঞ্জল্যকর জালাল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ হত্যাকান্ডের সাথে জড়িত দুইজনকে আটকের পর এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, ৩ নভেম্বর চারঘাট থানাধীন আস্করপুর এলাকা থেকে আসামি মিনুরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত মিনারুলের দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি মাসুদ রানাকেও (৩২), ৪ নভেম্বর চারঘাট থানাধীন সারদা বাজার থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আসামিরা নিজেদের দোষ স্বীকার করে আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

তারা জবানবন্দি দেন যে ৯ অক্টোবর গ্রেপ্তারকৃতরা সারদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেলে ভ্যান ছিনতাই করার পরিকল্পনা করে। সে মোতাবেক তারা দুজনে উক্ত তারিখ সন্ধ্যা অনুমান ৬টা ১৫মিনিটের দিকে চারঘাট চৌরাস্তার মোড় হতে মৃত জালাল উদ্দিন এর ইঞ্জিন চালিত ভ্যান ভাড়া করে ঝিকরা যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে সন্ধ্যা অনুমান ৬টা ৪৫মিনিটে বালিয়াডাঙ্গা গ্রামস্থ জনৈক জুয়েলের আমবাগানের পূর্বপাশে হেয়ারিং রাস্তার উপর নির্জন জায়গায় পৌছে ভ্যান ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে আসামি মাসুদ রানা মৃত জালাল উদ্দিনের গলার ডান পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে। এসময় জালাল উদ্দিন চিৎকার আরম্ভ করলে আসামিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930